admin

প্রকাশিত: 3:00 PM, December 31, 2020

ছাতক পৌরসভা নির্বাচনে ৪৯ প্রার্থীর মধ্যে ২৬ জন সরকার দলীয়

ছাতক পৌরসভা নির্বাচনে ৪৯ প্রার্থীর মধ্যে ২৬ জন সরকার দলীয়

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে মোট ৪৯ প্রার্থীর মধ্যে ২৬ জন সরকার দলীয়, ৬ জন বিএনপি, ২ জন জামাত ও ১৫ জন নির্দলীয় প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়ন বৈধ হওয়ায় আসন্ন ১৬ জানুয়ারীর পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা লাভ করেছেন তারা। মেয়র পদে আওয়ামীলীগ মনোনয়ন লাভ করেছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপি মনোনয়ন লাভ করেছেন রাশিদা আহমদ ন্যান্সি। এ ছাড়া ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জনের মধ্যে ২৪ জনই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সংরক্ষিত ৩টি আসনে মোট ১৩ জন নারী প্রার্থীর মধ্যে সংরক্ষিত ২নং আসনে তাসলিমা জান্নাত কাকলী বিএনপি ও ৩নং আসনে মিলন রানী আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। বাকী ১১ জন নির্দলীয় বলে জানা গেছে। স্থানীয় সূত্র মতে পৌর সভার ১নং ওয়াডের প্রার্থী বর্তমান কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, নাজিমুল হক ও আরজ মিয়া আওয়ামীলীগ ঘরনার, ২নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর সুদীপ দে ও সাবেক কাউন্সিলর আফরোজ মিয়া আওয়ামীলীগের সাথে জড়িত ও বেলায়েত হোসেন নির্দলীয়, ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিয়াকত আলী, কাওসার চিস্তি, রাসেল মিয়া, আইনূল হক আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ও বাহরাম আলী নির্দলীয় প্রার্থী, ৪নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর ধন মিয়া, রাশিদ আলী, ফারুক মিয়া ও আব্দুল্লাহ মিয়া আওয়ামীলীগ এবং রশিদ আহমদ জামায়াতের সাথে জড়িত, ৫ নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর আছাব মিয়া ও সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া আওয়ামীলীগ এবং খায়ের উদ্দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন বিএনপি এবং দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স ও মাহবুব মিয়া আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত, ৭ নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর তাপস চৌধুরী ও লায়েক মিয়া আওয়ামীলীগ ও হিমাংশু দাস উত্তম নির্দলীয় প্রার্থী, ৮ নং ওয়ার্ডের প্রার্থী সাবেক কাউন্সিলর মাসুক মিয়া আ.লীগ, জুবায়ের আহমদ ও শফিকুল ইসলাম আওয়ামীলীগ এবং আলী আহমদ নির্দলীয়, ৯নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর দিলোয়ার হোসেন, সুহেল মাহমুদ আওয়ামীলীগ, হাজী ছালিক মিয়া বিএনপি ও কয়েছ আহমদ নিদলীয় প্রার্থী। সংরক্ষিত নারী আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সামছুন্নাহার বেগম, নতুন মুখ তহুরা আক্তার চৌধুরী কলি, নূরেছা বেগম, শিপ্রা দে ও রোজিয়া বেগম রোজি নির্দলীয়, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী বিএনপি, সাবেক মহিলা কাইন্সলর সুতফা দাস ও রুহেনা চৌধুরী নির্দলীয় এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিলন রানী দাস আওয়ামীলীগ, হুছনা বেগম নাজিয়া, জোসনা বেগম, নাজমা বেগম, রত্না মালাকার ও নূরুন্নাহার পাঠোয়ারী নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ