admin

প্রকাশিত: 9:12 PM, May 6, 2021

ছিন্নমূল ও দুঃস্থদের নিয়ে খোলাফায়ে রাশেদিন সমাজ কল্যাণ সংস্থার ইফতার

ছিন্নমূল ও দুঃস্থদের নিয়ে খোলাফায়ে রাশেদিন সমাজ কল্যাণ সংস্থার ইফতার

ওসমানীনগর প্রতিনিধি:: করোনা প্রতিরোধে সিলেট ও মৌলভীবাজার জেলার গৃহবন্দি কর্মহীন ও নিন্ম আয়ের লোকজনকে সার্বিক সহযোগিতার ধারাবাহিকতায় দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন আর্ত্নমানবতার সংগঠন খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যান সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো: ইনাম মিয়া‘র অর্থায়নে সংকটের শরু থেকে মানুষের মৌলিক চাহিদার প্রয়োজন মিঠানোর জন্য বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম রয়েছে অব্যাহত।খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার শিংকাপন শাখার উদ্যোগে ও সংস্থার প্রতিষ্ঠাতা প্রবাসী মো: ইনাম মিয়া’র বোনের রোগ মুক্তি কামনায় গরিব ও এতিম ও ছিন্নমূলদের মাঝে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের।

বুধবার মৌলভীবাজারের দিশালোক এলাকায় অনুষ্টিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন খোলাফায়ে রাশেদিন সমাজ কল্যাণ সংস্থার শিংকাপন শাখার পরিচালক মো: মুমিন মিয়া।মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকা খোলাফায়ে রাশেদিন নামীয় সমাজ কল্যাণ সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার বাতিঘর হিসাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারিতে সংস্থার প্রতিষ্ঠাতা মো: ইনাম মিয়া প্রবাসে গৃহবন্দি থেকেও সমাজের অসহায় ও দুঃস্থদের কল্যাণে সহায্যের হাত রেখেছেন অব্যাহত।পাশাপাশি সংস্থাটিকে গতিশীল ও ইসলামী আদর্শবান্ধব হিসাবে গড়ে তুলে সমাজ থেকে অপরাধ নির্মূলের সার্বিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন তিনি। খোলাফায়ে রাশেদিনের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহব্বান জানিয়ে ইসলামী ওই সমাজ কল্যাণ সংস্থার সকল শাখা,প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট সকলের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তারা।

বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা দাবা ফেডারেশনের সভাপতি তাওহিদ ইসলাম,সমাজসেবী ও সংস্থার সদস্য হাতিম মিয়া, সেলিম মিয়া, মেন্দি মিয়া, মারুপ দরফদার,মশাহিদ আলী, রনি মিয়া,শাহান আহমদ,আবু সুফিয়ানসহ আরও অনেকে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সংস্থার সকল সদস্যবৃন্দসহ এলাকার সামাজিক, রাজনৈতিক, মিডিয়া ব্যাক্তিত্বসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ