admin
প্রকাশিত: 7:35 PM, January 3, 2021
ওসমানীনগর প্রতিনিধি
সততা ও দক্ষতা মাধ্যমে সুদমুক্ত ব্যাংকিং সেবাকে প্রান্তিক জনগোষ্টির দূর গোড়ায় পৌছে দিয়ে আমানতের বিশাল মাইলফলক অতিক্রম করে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সৃষ্টি করেছে নতুন ইতিহাস। সূচনালগ্ন থেকে জনগণের মৌলিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে দেশের প্রায় ১৬ হাজার গ্রামের সাড়ে সাত লক্ষ পরিবারে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবার প্রসারের ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জের রতনগঞ্জ বাজারে যাত্রা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট আউটলেটের।
এজেন্ট ব্যাংকিংকে বিকশিত করা প্রত্যয়ে জকিগঞ্জের রতনগঞ্জ বাজারে উদ্ধোধন করা হয়েছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী প্রধান অতিথি থেকে শনিবার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন এজেন্ট শাখাটির। ইসলামী ব্যাংকের বিয়ানীবাজার শাখার প্রধান সৈয়দ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, জকিগঞ্জের কৃতি সন্তান মরহুম আব্দুর রাজ্জাক লস্করের হাত ধরে ১৯৮৪ সালে ইসলামী ব্যাংক প্রতিষ্টিত হয়ে সুদমুক্ত সেবার মাধ্যমে পরিচিতি পেয়েছে কল্যাণমুখী ব্যাংক হিসাবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের ব্যাংকিং চাহিদা পূরণের মাধ্যমে ইসলামী ব্যাংক হয়েছে দেশের ১৬ কোটি মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিক। ব্যাংক সংশ্লিষ্টদের সুষ্ট কর্ম দক্ষতার ফলে দেশের গন্ডি পেরিয়ে স্বীকৃতি অর্জন করেছে বিশ^ময়। এসময় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুছামুদ্দিন চৌধুরী বলেন, ব্যবসা বাণিজ্য হচ্ছে হালাল উপার্জন ও ইবাদতের একটি অনন্য পন্থা।শুধু নামাজ রোজা, হজ্ব ও যাকাত আদায় করার নাম ইবাদত নয়, বরং আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম অনুসারে যখন যা করা হবে তাই ইবাদত রুপে গণ্য হবে।আল্লাহপাক ব্যবসাকে হালাল ঘোষণা করে সুদকে হারাম করেছেন।মানুষকে সুদের অভিশাপ থেকে মুক্ত রাখার লক্ষ্যে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়ে ইসলামী ব্যাংক তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সুদ মুক্ত কার্যক্রমের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের আহব্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর,অধ্যক্ষ মুজাম্মিল আলী,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর,রতনগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক চেরাগ আলী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা তাওহীদুর রহমান। বক্তব্য রাখেন, সফল উদ্যোগক্তা সড়কের বাজার আউটলেটের ইনচার্য আবু মাহমুদ, মাওলানা আব্দুল কদ্দুছ, ছাত্রনেতা তারেক হাসান চৌধুরী,ব্যবসায়ী আবুল কাশেম খান, জাহিদুল ইসলাম,রতনগঞ্জ বাজার আউঠলেটের ইনচার্য শাকির হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজ ফিজিও জাকির হোসাইন। কোরআন তিলাওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তাবৃন্দরা ছাড়াও বিভিন্ন সশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ