editor
প্রকাশিত: 11:42 AM, October 14, 2021
জকিগঞ্জ প্রতিনিধি ::
কুমিল্লার ঘটনার জেরে জকিগঞ্জের কালিগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় পুলিশের সাথে মিছিলকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীরা প্রশাসনের ৪টি গাড়ি ভাংচুর করে।
বুধবার রাত আটটা থেকে দফায় দফায় মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় উত্তেজিত জনতা জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র গাড়ী ভাংচুর করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ, একাধিক পুলিশসদস্যসহ অন্তত ১৫জন আহত হয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্টি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসন কাউকে কোন ছাড় দেবে না।
প্রসঙ্গত, কুমিল্লার একটি পূজচামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে কুমিল্লায় উত্তেজনা বিরাজ করছে।
ডিএসএস / ১৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ