editor
প্রকাশিত: 6:08 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গুরুত্বের কথা স্মরণ করলেন। বললেন, প্রধানমন্ত্রী হওয়ার প্রথমদিন থেকেই নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা তিনি করে গেছেন, ভবিষ্যতেও করে যাবেন।বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেল চলাচলের উদ্বোধন করেন আজ মোদি ও হাসিনা। দুই রাষ্ট্রনায়কের মধ্যে কোভিড পরিস্থিতি ও দু’দেশের সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ভ্যাকসিন নিয়েও কথা বলেন মোদি এবং হাসিনা।বাংলাদেশের প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানান করোনা প্রতিরোধে তার কাজ নিয়ে। দু’দেশের মধ্যে পরিকাঠামো সহযোগিতা, যোগাযোগ সম্পর্কেও ইতিবাচক আলোচনা হয়। বৈঠকের শুরুতেই শেখ হাসিনা মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মানুষ এবং নিহত ভারতীয় সেনাসদস্যদের অভিবাদন জানান।দুই রাষ্ট্রনায়ক ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন।
S/H-(mou-6)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট