admin
প্রকাশিত: 4:34 PM, January 4, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী আসনে ৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৩৯ জন কাউন্সিলর প্রার্থী অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এমনকি তাঁদের কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে নিত্য নতুন স্ট্যাটাস দিয়ে প্রচার প্রচারণা করছেন। পোষ্টারে পোষ্টারে চেয়ে গেছে পৌর এলাকার অলিগলি।
আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকী আসন্ন সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন চলতি মাসের ১৬ই জানুয়ারি। নির্বাচনকে ঘিরে জগন্নাথপুর পৌর এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের অলিগলি সহ পৌর এলাকার সর্বত্র প্রার্থীদের নির্বাচনী পোস্টার চোখে পড়ার মতো। অত্র এলাকার নামী-দামী হোটেল-রেস্তোরা ও টং দোকান গুলোতে চায়ের আড্ডা ও খাবার টেবিলে একে অন্যের সাথে কোশল বিনিময় করার পাশাপাশি পৌর নির্বাচনের নিজ নিজ প্রার্থীর পক্ষে দোয়া ভালোবাসা ও ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনের শুরু গভীর রাত পর্যন্ত হাট-বাজার, মাঠে-ঘাটে ও বাড়ী বাড়ী গিয়ে জনসংযোগ করে পৌরবাসীর সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যাক্ত করে ভোটারদের দোয়া ভালোবাসা ও ভোট আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, নির্বাচন এলেই আমাদের মতো সাধারণ মানুষের প্রয়োজন পরে, নির্বাচন চলেগেলে আমাদের খোজ খবর কেউ নেয়না। এখন আমরা প্রার্থীদের পরম আত্মীয়। রাত জেগেও প্রার্থীদের সাথে কথা বলতে পারছি।এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন শুনেছি মেশিনের মাধ্যমে ভোট হবে, কিভাবে ভোট নেওয়া হবে জানিনা, তব্ওু ১৬ তারিখ ভোট দিতে যাবো, বাদবাকি আল্লাহ ভরসা। আমরা চাই এমন ব্যাক্তিরাই নির্বাচিত হোন যাহারা সুন্দর পরিচ্ছন্ন পৌরসভা গঠনে সুন্দর মনের অধিকারী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ কাণ্ডারী হবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের ভোট গ্রহনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং আগামী ১৪ জানুয়ারী ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি প্রত্যেক সেন্টার শিখিয়ে দেয়া হবে। সুনামগঞ্জে জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, জগন্নাথপুর পৌরসভায় বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে ভােটারদের ইভিএমে ভােট দিতে আগ্রহী করে তােলার চেষ্টা করা হবে। এসব তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, আগামী ১৬ জানুয়ারি ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিধি মেনে সকল নির্বাচনী কাজ সম্পন্ন করা হবে। ভােটার আসার পর কেন্দ্রের নির্ধারিত কক্ষে প্রিজাইডিং অফিসার প্রথমে ভােটারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড, আঙুলের ছাপ ও ভােটার নম্বর যাচাই করে ভােটার হিসেবে নিশ্চিত করবেন। এ সময় ভােটারের। ছবি ও তথ্য একটি মনিটরে প্রদর্শিত হবে। যাতে সকল প্রার্থীর এজেন্টরা ভােটারের পরিচয় দেখতে পারেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ