editor

প্রকাশিত: 11:20 AM, October 11, 2025

জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ ঠিকানা হারাবে : উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ ঠিকানা হারাবে : উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ তাদের ঠিকানা হারাবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ডাকভবনে ‘বিশ্ব ডাক দিবস ২০২৫’ এর সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এনা ফ্রাঙ্কের ডায়েরি পাওয়া গিয়েছিল, তখন অনেকে ভেবেছিল এরপর হয়তো কাউকে এমন ডায়েরি লিখতে হবে না। কিন্তু এখন হয়তো প্যালেস্টাইনে এমন ডায়েরি লিখছে। সেটা হয়তো অনেক দিন পর আবার আমাদের সামনে আসবে। এই যে নিজের মনের কথা লিখে রাখার সৃজনশীল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমি এখন মন্ত্রণালয়ের ফাইলে লিখি। সারাক্ষণ কম্পিউটারে টাইপ টাইপ করতে লেখার ধরন নিজেও বুঝতে পারি না। আগে যখন আমরা চিঠি লিখতাম তখন হাতের লেখাও সুন্দরের বিষয়টাও ছিল। এখন যন্ত্রের যুগে হাতের লেখা কতটা সুন্দর ত মোটেও প্রাসঙ্গিক নয়। কমিনিউকেশনে ইজ ইম্পোর্ট্যান্ট। দ্রুত কমিনিউকেশনে যেমন জরুরি, তেমনি সঠিক তথ্যের কমিনিউকেশন জরুরি।

জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের ঠিকানা আপডেট না। জলবায়ু পরিবর্তনের তীব্রতায় যদি আমরা পড়ি, তাহলে উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ জেলা সমুদ্রের পানির নিচে চলে যাবে। তখন অনেক মানুষের ঠিকানা হারিয়ে যাবে। এই ঠিকানাগুলো সংরক্ষণ করতে আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। এ ঠিকানাগুলো আমাদের ইতিহাস ঠিক রাখার জন্য জরুরি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

অনুষ্ঠানে পত্রলিখন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স