editor
প্রকাশিত: 10:42 AM, October 12, 2026
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভরসার প্রতীক। ছাত্ররাজনীতি থেকে শুরু করে রাজপথের আন্দোলন-সংগ্রামে যার ভূমিকা ছিল অগ্রগণ্য, সেই ত্যাগী নেতা আজও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক ভিত শক্তিশালী করতে।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে তৎকালীন সময়ে ছাত্রদলকে সু-সংগঠিত ও গতিশীল করতে তিনি নিরলস ভূমিকা পালন করেন। পরবর্তীতে সিলেট জেলা বিএনপির কাউন্সিলে তৃণমূলের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলের কঠিন ও দুর্দিনের সময় কাণ্ডারী হিসেবে হাল ধরেন। গত এক দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে তিনি নেতা-কর্মীদের সাহস যুগিয়েছেন এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার এই বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বের পথ ধরেই রাজপথের লড়াই-সংগ্রাম চূড়ান্ত সফলতা অর্জন করে এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়।
ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশেও তিনি বসে নেই। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সিলেট জেলা বিএনপির আওতাধীন ৬টি সংসদীয় আসনের প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি পাড়া-মহল্লা ও আঞ্চলিক পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। যে কোনো দূর্যোগ কিংবা বিপদে সাধারণ নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোকে তিনি নিজের নৈতিক দায়িত্ব মনে করেন।
বিশেষ করে, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন কিংবা যারা শহীদ হয়েছেনÑতাদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। নিয়মিত শহীদ পরিবার ও আহতদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং দলের পক্ষ থেকে সহায়তার আশ্বাস জোগাচ্ছেন।
বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় জেলা বিএনপির সভাপতি নগরকেন্দ্রিক রাজনীতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এমন পরিস্থিতিতে পুরো সিলেট জেলার রাজপথ ও সাংগঠনিক কার্যক্রম একা হাতে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে সামাল দিচ্ছেন সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এমরান চৌধুরীর এই নিরবচ্ছিন্ন রাজনৈতিক তৎপরতা ও তৃণমূলের প্রতি নিবেদিতপ্রাণ ভূমিকা দেখে জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তৃণমূলের বিএনপি নেতা-কর্মীদের জোর দাবি আগামীতে সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হোক। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন, তিনি সভাপতির দায়িত্ব পেলে সিলেট জেলা বিএনপি আরও বহুদূর এগিয়ে যাবে এবং সাংগঠনিকভাবে পূর্বের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত রূপ নেবে।
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান