editor
প্রকাশিত: 5:01 PM, October 11, 2026
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এই কমিটি অনুমোদন দেন।
অনুমোদিত ৯ সদস্য বিশিষ্ট ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটিতে আজাদ মিয়া-কে আহ্বায়ক এবং আব্দুল মোমিত রোমেল-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মোজাহিদ, মোঃ তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ, তৌফিকুল ইসলাম, সদস্য বদরুল বিন আফরোজ, আনসারী মোহাম্মদ আজাদ ও জিল্লুর রহমান।
ফ্রান্সের এই নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম এবং সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন। এছাড়া পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন, নিউইয়র্ক শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান একটি অভিনন্দন বার্তা প্রদান করেন।
অভিনন্দন বার্তায় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান আশা প্রকাশ করেন, এই আহ্বায়ক কমিটি কিছুদিনের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে একটি সাধারণ সভা আহ্বান করে পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করার মধ্য দিয়ে সিলেট বিভাগসহ ফ্রান্সে বসবাসরত সিলেটিদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে। এর মাধ্যমে সিলেট বিভাগের প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করা সহজ হবে এবং প্রবাসীরা সংগঠনের নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
এ সময় তিনি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি—সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত, কাতার ও সৌদি আরবের মতো এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি তিনি ফ্রান্সেসহ সকল শাখা নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও