editor
প্রকাশিত: 5:22 PM, April 11, 2021
সিলেট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারির গর্তে পাথর উত্তোলনকালে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পাথর শ্রমিকের নাম পলাশ মিয়া। সে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দায়িত্বপাড়ার মঙ্গল মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ এপ্রিল) সকালে পলাশ মিয়া ও তার ভাই ভুট্টো মিয়াসহ বেশকজন পাথর শ্রমিক জাফলং পাথর কোয়ারীর জুমপাড় এলাকা সংলগ্ন নদীর তীরবর্তী তাহের গংদের গর্ত থেকে পাথর উত্তোলন করতে যায়। কাজ করার একপর্যায়ে বিকেল ৫টার ঐ গর্তে পলাশ মিয়া ডুব দিয়ে পাথর তুলতে পানিতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত ইঞ্জিন চালিত শেইপ নৌকার পাখা অথবা শাবলের আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায়সহ পুলিশ সদস্যরা ছুটে গিয়ে লাশ উদ্ধার, সুরতহাল রিপোর্ট করতঃ লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে কোয়ারীর গর্তে পাথর শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। পরিদর্শন শেষে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই বিষয়টি তদন্ত হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়