editor

প্রকাশিত: 12:11 PM, August 9, 2026

জাফলংয়ে যুবলীগ কর্মী আফসারের নিয়ন্ত্রণে বালু-পাথর লুট

চাঁদা না পেলে শ্রমিকদের মারধর

জাফলংয়ে যুবলীগ কর্মী আফসারের নিয়ন্ত্রণে বালু-পাথর লুট

সিলেটের পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেপরোয়া হয়ে উঠেছে বালু ও পাথর খেকো চক্র।

পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে প্রভাবশালী কিছু সুযোগসন্ধানী ব্যক্তি রাতারাতি রাজনৈতিক লেবাস বদলে অবৈধ এই কর্মকাণ্ড পরিচালনা করছেন।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতার সুযোগে চলছে লাখ লাখ টাকার চাঁদাবাজি ও লুটপাট।

অভিযোগ উঠেছে, গোয়াইনঘাট উপজেলার জাফলং ডাউকি নদীর তীরবর্তী কান্দুবস্তি বেড়িবাঁধ এলাকায় স্থানীয় যুবলীগ কর্মী আফসার আহমেদের নেতৃত্বে নদীর তীর থেকে অবৈধ সেভ মেশিন বসিয়ে অবাধে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই আফসার স্থানীয় একটি ক্লাবের নাম ভাঙিয়ে প্রতিটি সেভ মেশিন থেকে দৈনিক ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছেন।

সম্প্রতি আফসারের নির্ধারিত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দিনমজুর শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা না পেয়ে আফসার তার অনুসারী বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন দিনমজুর ও স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আফসার বাহিনীর ভয়ে তারা প্রকাশ্যে নাম প্রকাশ করতে সাহস পাননি।

সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। জেলা প্রশাসক পরিবর্তনের পর নতুন কোনো শিথিলতা না থাকলেও রহস্যজনকভাবে প্রশাসন এখন নীরব।

ইসিএভুক্ত এলাকায় দিনদুপুরে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ সেভ মেশিন পরিচালনা, বেপরোয়া চাঁদাবাজি এবং শ্রমিকদের মারধরের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল জাফলংয়ের পরিবেশ রক্ষা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা