editor

প্রকাশিত: 11:06 AM, October 30, 2025

জুলাইযোদ্ধার তালিকা থেকে সিলেটের যে ২৬ জনের নাম বাদ পড়লো

জুলাইযোদ্ধার তালিকা থেকে সিলেটের যে ২৬ জনের নাম বাদ পড়লো

জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশ না নিয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এমন ১০৪ জন ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার। তাদের নামের গেজেট বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের আট বিভাগে ১০৪ জন ভুয়া জুলাই-যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে, এমন ২৩ জনের একটি গেজেট রেখে অন্যটি বাতিল করা হবে।

আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকা এবং দ্বৈত গেজেটে নাম থাকা ব্যক্তিদের গেজেট বাতিল করে বুধবার (২৯ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেট বাতিলের তালিকায় সিলেট বিভাগের ২৬ জন, ময়মনসিংহ বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জন রয়েছেন।

সিলেট বিভাগের বাতিল হওয়া ২৬ জনের মধ্যে রয়েছেন- মৌলভীবাজার জেলার মোঃ আজমল আলী (গেজেট নং-২), নুর ইসলাম আহমেদ সুজন (১৫), মাহমুদুল হাসান (১৬), তামিম আহমদ (৪০), মিনহাজুর রহমান রিমন (৪১), দেলোয়ার আহমেদ সেলিম (৪৬), মো. রিয়াদ মাহমুদ রকি (৪৯), মো. আরিফুল ইসলাম (৫০), শেখ মো. মাহফুজুর রহমান মাহিন (৫১), জমির মিয়া (৫২), মো. রায়হান চৌধুরী (৫৪), মো. রুমান আহমেদ (৫৫), হুমায়ুন আহমদ (৫৬), তানবির মিয়া (৫৭), নবিবুর রহমান (৫৯), জিসাম হোসেন রাহী (৭৩), ইমাদ উদ্দিন আহমেদ (৮০), মো. আলী হোসেন (৮৯), তারেকুল ইসলাম তারেক (৯০), মো. সুমন (৯), নাঈম আহমদ (৯০৬), সিলেট জেলার ফখরুল হাসান (৩৫৬), সুনামগঞ্জ জেলার মো. রুহুল আমিন (৪৪৫), মোফাজ্জল হোসেন (৪৯১), মো. আফতাব উদ্দিন (৫৭১), আল-হেলাল মো. ইকবাল মাহমুদ (৫৮৫) ও মো. মোবারক হোসেন (৬০১)।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আহতদের সহায়তার জন্য সরকার একটি বিশেষ তালিকা তৈরি করেছিল। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দেখা যায়, অনেকের নাম ভুলভাবে তালিকাভুক্ত হয়েছে, যা সংশোধনের অংশ হিসেবেই এই গেজেট বাতিল করা হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,