editor
প্রকাশিত: 11:41 AM, October 6, 2021

আকবর (ইনসেটে রায়হান)
অনলাইন ডেস্ক ::
দীর্ঘদিন ধরেই কারাগারে রয়েছেন আলোচিত রায়হান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া। তবে এবার কারাগারে বসেই তিনি রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, মামলা আপসের প্রস্তাবও দেন তিনি। আর আপস করলে রায়হানের মা ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেবেন আকবর।
ফেসবুক পেজে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই তথ্য জানান সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মা। শনিবার তাকে এ প্রস্তাব দেওয়া হয়। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।
নিহত রায়হানের মা একটি ফেইসবুক পেজের লাইভে বলেন, প্রশাসনের এক ব্যক্তিকে দিয়ে আমার বউমাকে বিয়ে করার প্রস্তাব পাঠান আকবর। পাশাপাশি আমার বউমা, নাতি, ও আমার ভরণপোষণের দায়িত্ব নেবেন বলে জানান। আমি তার প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি।
তিনি বলেন, আদালতে আসার পর আমার কাছে পা ধরে মাফ চেয়ে সমঝোতার প্রস্তাব দেন আকবর। এর আগে গত বছরের ১১ অক্টোবর রাত ৩টার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নির্যাতনে রায়হান মারা যান। এ ঘটনায় পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। আকবর প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
২০২০ সালের ১১ অক্টোবর ভোরে ৩৩ বছর বয়সী রায়হান আহমদকে নগরীর কাষ্টঘর এলাকা থেকে ধরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যান পুলিশ সদস্যরা। সেখানে তাকে নির্মম নির্যাতন করেন ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ অন্যান্যরা। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ