editor
প্রকাশিত: 4:33 PM, April 3, 2021
অনলাইন ডেস্ক
কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ভারত। রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। দেশটিতে একদিনেই প্রায় ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। যা গত সেপ্টেম্বরের পর দেশটিতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। খবর এনডিটিভির।শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন সাত শতাধিক মানুষভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। একই সময়ের মধ্যে মারা গেছেন ৭১৪ জন। ভারতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৪১ জন। ২০ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ সংক্রমণ এটি। ২০ সেপ্টেম্বর দেশটিতে ৯২ হাজার ৬০৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়এমতাবস্থায় ভারতে লকডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্রে ইতোমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি রাজ্যে লকডাউন দেওয়া হতে পারে। তবে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ১৫ লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১১০ জন।
অনলাইন ডেস্ক(রিপা-২৫)
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন
স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য