admin
প্রকাশিত: 5:56 PM, December 24, 2020
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সিলেটের ৫০জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১টায় রিকাবাসীবাজারস্থ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ৫০জন শিক্ষার্থীদের মধ্যে এই সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কারি কিং আন্তর্জাতিক রন্ধন শিল্পী টমি মিয়া এম.বি.ই বলেছেন, অদক্ষজন শক্তিকে দক্ষ শক্তিতে রূপান্তরিত করাই আমার স্কুলের উদ্দেশ্যে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি বাংলাদেশে টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট গড়ে তুলি। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ মাতৃভূমি বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে অত্যন্ত গৌরবের সাথে কাজ করছেন। আমি মনে করি বাংলাদেশের মানচিত্র বিশ্বের দরবারে এক দক্ষ কমিউনিটি হিসেবে গড়ে তুলবে।
টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের এমডি মো. তাজুল ইসলাম বলেন, পরিশ্রম, কষ্ট, ধৈর্য্য ছাড়া জীবনে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয়। সেফ ট্রেনিং করছেন ভালকথা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আজকের অনুষ্ঠানে সনদ প্রাপ্তিদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।সেফ শিক্ষক জাফর জাহানের সভাপতিত্বে ও এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় উপস্থিত ছিলেন, টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, সাংবাদিক এমরান ফয়ছল, ফাহমিদা সুলতানা খান প্রমুখ। বিজ্ঞপ্তি ।
S/H-(Sultana-3)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ