editor
প্রকাশিত: 1:12 PM, January 16, 2024
আগামী ২১ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত টাটা মুম্বাই ম্যারাথন-২০২৪ এর সারা বিশ্বের প্রায় ৫০ হাজার রানার অংশ গ্রহণ করবেন। তার মধ্যে সিলেট থেকে ৪ জন রানার অংশ গ্রহণ করবেন। অংশগ্রহণকারীরা হচ্ছেন-বিশ্বজিত কুমার দাস, শাহ আলম, সাইফুল্লাহ সুজন ও হিফজুর রহমান। আগামী ২১ জানুয়ারি টাটা মুম্বাই ম্যারাথনে অংশ গ্রহণ করতে ১৯ জানুয়ারি দেশ ত্যাগ করবেন তারা।
এদিকে, দেশে ক্রীড়া-পর্যটনকে জনপ্রিয় করার পাশাপাশি মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে আগ্রহী করার লক্ষ্যে আলট্রা-ম্যারাথনের আয়োজন করেছে ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’। কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠেয় এই আয়োজনের নাম ‘মেরিন ড্রাইভ আলট্রা’। তৃতীয় পর্বের আসর বসছে আগামী ১৯-২০ জানুয়ারি। এই আয়োজনে সিলেট থেকে ১৬৪ কিলোমিটারে নাজিম আহমেদ, ১০০ কিলোমিটারে আব্দুল বারি, হাসান দোজা, সাদিকুর রহমান সাবিক, নাজমুল হোসেন, কাজী রুবেল আহমদ, কামরুল ইসলাম, সারওয়ার আহমদ, এবাদ উল্লাহ, ৫০ কিলোমিটারে লায়েক আহমদ, মনসুর আহমেদ, বেলায়েত হোসেন, ফখরুল ইসলাম, আকরাম হোসেন, শামিম আহমদ, আবুল কালাম আজাদ, অপু চন্দ্র দে, দিলোওয়ার হোসেন সাদি, আমিনুল ইসলাম মাসুক, জিয়া উদ্দিন, গোলাম মুস্তফা, খুর্শেদ, মামুনুর রশিদ, সিদ্দিকুর রহমান সহ সিলেট বিভাগের প্রায় অনেক রানার অংশগ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট