editor
প্রকাশিত: 1:36 PM, November 11, 2020
অনলাইন ডেস্ক
বুধবার (১১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্পের পরাজয়ের কথা বলা হলেও টুইটে ট্রাম্প দাবি করেছেন, সবশেষে তিনিই বিজয়ী হবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল একজন রিপোর্টার বাইডেনকে জিজ্ঞাসা করেছেন, ট্রাম্প কর্তৃক পরাজয় মেনে না নেওয়ায় আপনি কী ভাবছেন? ডেলাওয়্যারের উইলমিংটন থেকে বাইডেন বলেন, ‘অকপটে বলতে গেলে আমি মনে করি এটা বিব্রতকর।’
সিএনএন’র এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়া-না নেওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ট্রাম্প শিবির, এমনকি তার পরিবারের সদস্যরাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেয়ের জামাই জারেড কুশনার তাকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিলেও লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে তার দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক। এ ছাড়াও, ট্রাম্পের উপদেষ্টারাও তাকে পরাজয় মেনে নিতে বোঝানোর চেষ্টা করছেন বলে জানায় সিএনএন।
নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। তবে, কোনো কোনো গণমাধ্যম অ্যারিজোনায় বিজয় দেখিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৯০ দেখিয়েছে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এখনো জর্জিয়া, অ্যারিজোনা, উত্তর ক্যারোলিনা ও আলাস্কার ফল ঘোষণা বাকি রয়েছে। রাজ্যগুলোতে মোট ৪৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। এর মধ্যে জর্জিয়া ও অ্যারিজোনায় বাইডেন এবং উত্তর ক্যারোলিনা ও আলাস্কায় ট্রাম্প এগিয়ে রয়েছেন। উত্তর ক্যারোলিনা ও আলাস্কায় ইলেকটোরাল ভোটের সংখ্যা যথাক্রমে ১৫টি ও তিনটি।
3 8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা