editor
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ-প্রার্থী গরিব -দুঃখী মেহনতি মানুষের হুমায়ন আজাদ এক সাক্ষাৎকারে বলেন- তিনি মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দায়বদ্ধতা নিশ্চিত করে একটি উন্নত মডেল ইউনিয়নে পরিনত করার লক্ষে,তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগনের সামনে নিজেকে উপস্থাপন করেছেন। তিনি দীর্ঘদিন থেকে এই এলাকায় বিভিন্ন জনপ্রতিনিধির সাথে সাধারন মমানুষের স্বার্থে উন্নয়ন মূলক রাজনীতির সাথে জড়িত রয়েছেনন । তিনি বলেন রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু তিনি মনে করেন এবং বিশ্বাস করেন আমরা যে ,যে দল করি না কেনো আমাদের উদ্দেশ্য জনগনের সেবা করা। এলাকার তিনি সব সময় মানুষের বিপদে-আপদে নিবেদিত ছিলেন। এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করেছেন। তিনি আশা করেন আসন্ন ইউনিয়ন নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যাবেন। তিনি আরো বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি উনাকে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দেন তাহলে তিনি একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে সবাইকে নিয়ে কাজ করবেন। তিনি অারোও বলেন উনার প্রথম কাজ হবে এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কারণ এ মাদকের কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে। আর যারা বিপথগামী হয়ে গেছে তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব ডিজিটাল ইউনিয়ন জনগণকে উপহার দেবেন, একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকারে আগামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিধন্ধিতা করতে চান। রাজনীতি এবং বিগত দুইটি জাতীয় নির্বাচন এবং চারটি ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সাথে মাঠে কাজ করতে গিয়ে ইউনিয়নের সাধারন মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে এবংতিনি গরিব মানুষের অসহায়ত্ব পতিবন্ধকতা খুব কাছ থেকে দেখেছেন। অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরিব-ধনির তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। তাই যদি তিনি সুযোগ পান বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিদবা, বয়স্ক এবং প্রতিবন্ধি মানুষের জন্য কাজ করবেন বলে জানান তিনি।
3 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
8 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
7 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
6 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
4 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
7 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক