editor

প্রকাশিত: 8:14 AM, September 2, 2020

ডিসেম্বরে সিলেটের ১৬ পৌরসভার নির্বাচন : ভোটার তালিকা চূড়ান্ত, প্রতীক নিয়ে চিন্তিত প্রার্থীরা

ডিসেম্বরে সিলেটের ১৬ পৌরসভার নির্বাচন : ভোটার তালিকা চূড়ান্ত, প্রতীক নিয়ে চিন্তিত প্রার্থীরা

ফাহাদ হোসাইন
আগামী ডিসেম্বরে সিলেট বিভাগের চার জেলার ১৬ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১৬ পৌরসভার নির্বাচন, শপথ গ্রহণ ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ বিস্তারিত তথ্য সিলেট থেকে নির্বাচন কমিশনে প্রেরণ এবং চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকা।
ইতোমধ্যে সিলেটে শুরু হয়েছে বিভিন্ন দলের বর্তমান ও সাবেক, নতুন মেয়র পদ প্রার্থীদের দৌড়ঝাপ। প্রতকি নিয়েও অনেকেই চিন্তিত। কে পাচ্ছেন দলের টিকেট এনিয়ে শুরু হয়েচ্ছে ধূম্রজাল। অনেকে আবার নির্বাচনী নিজ এলাকা থেকে প্রচারনা শুরু করে দিয়েছেন। ওয়ার্ড থেকে শুরু করে নগর পর্যন্ত চলছে প্রচারণা।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পৌরসভার মেয়াদ পূর্ণ হবে। এজন্যে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন পৌর নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রস্তুতি শুরু করেছে। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে তারা কাজ করছে। সিলেট বিভাগের ৪ জেলার ১৯ পৌরসভার মধ্যে ১৬ পৌরসভার নির্বাচন করতে পারবে নির্বাচন কমিশন। বাকি ৩ পৌরসভার মধ্যে দু’টিতে মামলাজনিত কারণে ও অন্যটির মেয়াদ উত্তীর্ণের সময় পূর্ণ না হওয়ায় নির্বাচন করা যাবে না। নির্বাচনযোগ্য ১৬ পৌরসভার মধ্যে আগামী জানুয়ারি মাসে ১টি, ফেব্রুয়ারি মাসে ১৩টি এবং মার্চ মাসে ২টি পৌরসভার পরিষদের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। এ জন্যে এই ১৬টি পৌরসভার বিস্তারিত তথ্য চেয়ে নির্বাচন কমিশন থেকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নিকট জানতে চাওয়া হয়। এর প্রেক্ষিতে পৌরসভার নাম ও শ্রেণি, নির্বাচন অনুষ্ঠানের তারিখ, শপথ গ্রহণের তারিখ, প্রথম সভা অনুষ্ঠানের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ বিস্তারিত বিবরণ ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হয়।
গত রোববার নির্বাচন কমিশনের (ইসি) সভায় ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর বুধবার সিলেট বিভাগের ১৬ পৌরসভাসহ ২৩৪ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে ভোট যুদ্ধে অবতীর্ণ হন মেয়র প্রার্থীরা।
নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভাটি ‘ক’ শ্রেণির। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের পর নির্বাচিতরা শপথ নেন ২০১৬ সালের ৩১ জানুয়ারি। একই দিন তাদের প্রথম সভা হয়। এই পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৩০ জানুয়ারি। কানাইঘাট পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ২ মার্চ। ‘গ’ শ্রেণির এই পৌরসভার নির্বাচন ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সম্পন্নের পর বিজয়ীদের শপথ হয় ২০১৬ সালের ৩১ জানুয়ারি। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩ মার্চ।
এছাড়াও জকিগঞ্জ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। ‘গ’ শ্রেণির এ পৌরসভার ভোট নেয়া হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। ২০১৬ সালের ২৭ জানুয়ারি শপথ গ্রহণের পর প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি।
হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের পর বিজয়ীদের শপথ গ্রহণ হয় ২০১৬ সালের ২৭ জানুয়ারি। প্রথম সভা হয় একই বছরের ৮ ফেব্রুয়ারি। এদিকে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার নির্বাচনের পর বিজয়ীরা শপথ নেন ২০১৬ সালের ২৭ জানুয়ারি। প্রথম সভা হয় একই বছরের ৮ ফেব্রুয়ারি। মেয়াদ পূর্ণ হবে আগামী ২১ ফেব্রুয়ারি। ‘ক’ শ্রেণির নবীগঞ্জ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর ২০১৬ সালের ২৭ জানুয়ারি বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম সভা হয় ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি। হবিগঞ্জ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৭ মার্চ। ‘ক’ শ্রেণির এ পৌরসভার প্রথম সভা হয় ২০১৬ সালের ৮ মার্চ। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ীরা শপথ নেন ২০১৬ সালের ২৭ জানুয়ারি। প্রথম সভা হয় একই বছরের ৮ মার্চ। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে বিজয়ীরা শপথ নেন ২০১৬ সালের ২৭ জানুয়ারি। প্রথম সভা হয় একই বছরের ৭ ফেব্রুয়ারি। ‘ক’ শ্রেণির এ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি।
ইসি সূত্রে জানা যায়, ‘ক’ শ্রেণির সুনামগঞ্জ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের পর ২০১৬ সালের ২৭ জানুয়ারি বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হয়। প্রথম সভা হয় ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি। ‘ক’ শ্রেণির ছাতক পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ীরা শপথ নেন ২০১৬ সালের ২৭ জানুয়ারি। প্রথম সভা হয় ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি।
‘খ’ শ্রেণির জগন্নাথপুর পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ীদের শপথ হয় ২০১৬ সালের ২৭ জানুয়ারি। প্রথম সভা হয় ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি। দিরাই পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৩ ফেব্রুয়ারি। ‘খ’ শ্রেণির এ পৌরসভার প্রথম সভা হয়েছিল ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ীরা শপথ নেন ২০১৬ সালের ২৭ জানুয়ারি।
মৌলভীবাজার জেলার ‘ক’ শ্রেণির কুলাউড়া পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৩ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা ২০১৬ সালের ৩১ জানুয়ারি শপথ নেন। প্রথম সভা হয় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। ‘ক’ শ্রেণির মৌলভীবাজার পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। ২০১৬ সালের ২৭ জানুয়ারি শপথ গ্রহণের পর একই বছরের ১৪ ফেব্রুয়ারি প্রথম সভা হয়।
এছাড়াও ‘খ’ শ্রেণির কমলগঞ্জ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর ২০১৬ সালের ২৭ জানুয়ারি বিজয়ীরা শপথ নেন। একই বছরের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় প্রথম সভা। ‘খ’ শ্রেণির বড়লেখা পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ২ ফেব্রুয়ারি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের পর ২০১৬ সালের ২৭ জানুয়ারি বিজয়ীরা শপথ নেন। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি এদিকে, ২০১৫ সালের পৌর নির্বাচনে সিলেট বিভাগের এই ১৬ পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৭৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৮৯ ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৫ হাজার ১৮১ জন। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১০ জন, বিএনপি’র ধানের শীষ প্রতীকে ৩ জন এবং আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছিলেন। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতবারের ন্যায় এবারও দলীয় প্রতীকেই মেয়র পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিলেটের ১৬ পৌরসভার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এজন্যে প্রস্তুতিও চলছে। ইতোমধ্যে ভোটার তালিকাও চ’ড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে