editor
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক
ডোপ টেস্টে ফেঁসে গেছেন ৬৮ জন পুলিশ সদস্য। মাদক সেবনের দায়ে কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে বেশ কয়েকজনকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগ খুদে বার্তা দিয়ে এ খবর জানানো হয়। ওই খুদে বার্তায় বলা হয়, এখন পর্যন্ত অভিযুক্ত ৬৮ জনের মধ্যে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে ১০ জনকে, সাময়িক বরখাস্ত করা হয়েছে ১৮ জনকে। এর বাইরে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আরও ২৫ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযুক্ত ৬৮ জনের মধ্যে ৫০ জনই কনস্টেবল, নায়েক ৫ জন, সহকারী উপপরিদর্শক ৫ জন, সার্জেন্ট ১ জন এবং উপপরিদর্শক ৭ জন। মাদক বিক্রি, মাদক দিয়ে ফাঁসানো ও উদ্ধারকৃত মাদক উদ্ধারের তুলনায় কম দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে আরও ২৯ জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ছয়জনের শাস্তি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক বিক্রিতে ১০ জন, সেবনে ৫ জন, মাদক দিয়ে ফাঁসানোয় ১০ জন এবং উদ্ধারকৃত মাদকের চেয়ে কম দেখানোর অভিযোগ আনা হয়েছে ৪ জনের বিরুদ্ধে।
1 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
7 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
8 স্টাফ রিপোর্টার: 5 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
4 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
8 ইকবাল বাহার, কানাইঘাট: 1 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে