editor
প্রকাশিত: 2:48 PM, September 30, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করা হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) ঢাকায় দলের সিলেটের চার খলিফাকে নিয়ে বসবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
ঢাকায় তলবের বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তবে কী কারণে তাদের কেন্দ্রীয় দফতরে ঢাকা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।
দলের একাধিক সূত্র জানায়, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি এবং এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষকাণ্ডে ছাত্রলীগের জড়িত থাকার বিষয় সর্বশেষ অবস্থা জানতে এবং এ ব্যাপারে করণীয় সম্পর্কে সিলেট আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে দিকনির্দেশনা দিতেই তাদেরকে ঢাকায় তলব করা হয়েছে।
উল্লেখ্য, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্টিত হয় গত বছর ৫ ডিসেম্বর।ওই কাউন্সিলে সমঝোতার মাধ্যমে জেলায় অ্যাডভোকেট লুৎফুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে সাধারণ সম্পাদক এবং মহানগরে মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে সভাপতি ও অধ্যাপক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।দীর্ঘদিন পর ১৪ সেপ্টেম্বর কেন্দ্রে জমা পড়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি।কমিটি জমা দেয়ার পর পরই সিলেট আওয়ামী লীগের বদবঞ্চিত একটি অংশ ক্ষুব্ধ হয়। মহানগর আওয়ামী লীগের পদবঞ্চিত ও অবমূল্যায়িত ত্যাগী নেতারা বিষয়টি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অবহিত করে তাঁর পরামর্শে বিকল্প আরেকটি কমিটি কেন্দ্রীয় কেন্দ্রীয় দফতরে জমা দেয়।
8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি
8 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ
1 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের
4 গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শক্তি। তাই সাংবাদিকতা কখনোই ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার হতে পারে
5 গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর
4 সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। রবিবার (১৯ জুলাই) সকাল
5 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক
6 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের