editor
প্রকাশিত: 2:23 PM, September 7, 2020
আসন্ন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচন উপলক্ষে ভোটের এলাকার কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪ই অনুচ্ছেদের বিধান অনুসারে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের পূর্বানুমতি ব্যতিরেকে ৪৪ই অনুচ্ছেদে উল্লিখিত কর্মকর্তাকে স্ব স্ব কর্মস্থল থেকে বদলি করা যাবে না।
এছাড়া সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের অবশ্য কর্তব্য। নির্বাচনী সময়সূচি জারির পর নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৩ নম্বর আইন) এর ৪(৩) ধারা অনুসারে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী স্বীয় চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে নিয়োজিত আছেন বলে বিবেচিত হবেন। ওই আইনের ৪(২) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নির্বাচন কর্মকর্তা নিযুক্ত হলে তার নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে নির্বাচন কর্মকর্তা হিসেবে কোনো দায়িত্ব পালনের ব্যাপারে বাধা দিতে বা বিরত রাখতে পারবেন না।
ইসির নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে সম্প্রতি পাঠানো হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই আসনের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ২০ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৭ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ আগামী ২৮ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর। পুরো ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোটগ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। আর সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা ও মতিঝিল থানা নির্বাচন কর্মকর্তাকে।
নওগাঁ-৬ আসনের ভোটে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তাকে। আর সহকারী রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
৬ মে বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেলে নওগাঁ-৬ আসনটি শূন্য হয়।
8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
4 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে