admin

প্রকাশিত: 8:36 PM, January 21, 2026

তারেক রহমানকে বরণে প্রস্তুত সিলেট

৬ স্তরের নিরাপত্তা বলয়

তারেক রহমানকে বরণে প্রস্তুত সিলেট

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেট আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুত সিলেট। নগরে সাজ সাজ রব। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা সিলেট। এমন দৃশ্য খুবই কম দেখা যায় সিলেটে। এমন প্রতীক্ষাও কম। শুধু বিএনপি’র নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। কী বলবেন তারেক রহমান? কী মেসেজ দেবেন দেশবাসীকে? এ প্রতীক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। তারেক রহমানেই ভরসা সিলেটের মানুষের। দেশের এই ক্রান্তিলগ্নে তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বাস ও উদ্দীপনার শেষ নেই। সিলেট থেকেই শুরু করবেন নির্বাচনী প্রচারণা। প্রথম ভাষণ দেবেন নগরের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা ময়দানে। তার আগে করবেন মাজার জিয়ারত। একই ভাবে সিলেট থেকে প্রচারণা শুরু করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার সিলেটে তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস। এর কারণ হচ্ছে দলের চেয়ারম্যান হওয়ার পর ঢাকার বাইরে প্রথম যে জেলায় তিনি আসছেন সেটি হচ্ছে সিলেট। প্রথম যে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন সেই জেলাও হচ্ছে সিলেট। এ কারণে তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। তারেক রহমানের সিলেট সফরের সর্বশেষ প্রস্তুতি নিয়ে গতকাল প্রেস ব্রিফিং করে সিলেট বিএনপি। এ সংবাদ সম্মেলনে জানানো হয়; আজ সন্ধ্যায় আকাশ পথে সিলেট আসবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। রাতযাপনের পর পরদিন তিনি মাজার জিয়ারতের পর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রথম সমাবেশে ভাষণ দেবেন। তার এই আগমনকে ঘিরে সিলেটের মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার এই সমাবেশকে সফল করতে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন- সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।
এ সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদেরকে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, দলের চেয়ারম্যানকে বরণ করে নিতে সিলেট বিএনপি’র নেতাকর্মীরা সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করেছেন। নিরাপত্তার বিষয়টি নিয়ে ইতিমধ্যে তারা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বিকালে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন সিলেট বিএনপি’র নেতারা। মঞ্চ প্রস্তুত হচ্ছে। কাজ প্রায় চূড়ান্ত। যে কাজ বাকি আছে আজকের মধ্যে সেটি সমাপ্ত করা হবে। মাঠ সফরকালে তারেক রহমানের সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, দলীয় প্রধানের এই সফরে বিএনপি’র নেতাদের থেকে সাধারণ মানুষের উচ্ছ্বাস বেশি। মানুষ দলে দলে সমাবেশে আসবে। আমার ধারণা এই সমাবেশ পার্শ্ববর্তী রিকাবীবাজার, কোর্ট পয়েন্ট, আম্বরখানা ও মীরের ময়দান পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন- দলীয় প্রধান সিলেট পৌঁছে মাজার জিয়ারত করতে পারেন। সেটি এখনো নিশ্চিত নয়। তিনি একটি অত্যাধুনিক হোটেলে থাকছেন।
সিলেটের সমাবেশ শেষ করে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দু’টি সমাবেশে ভাষণ দেবেন। ওইসব সমাবেশে জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলে জানান তিনি। এ ছাড়া, সিলেটে তরুণ ভোটারদের নিয়ে বিএনপি’র চেয়ারম্যানের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেট জুড়ে স্বাগত মিছিল চলছে। জেলার এমন কোনো উপজেলা নেই যেখানে মিছিল হয়নি। বিশেষ করে এমপি প্রার্থীদের উদ্যোগেও মিছিল হচ্ছে।
তাঁর সফল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দলীয় চেয়ারম্যানের নির্বাচনী জনসভা সফল করতে মাদ্রাসা মাঠে নির্বাচনী আচরণবিধি মেনে জনসভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এসএমপি সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। জনসভাসহ তারেক রহমান যে সকল ভেন্যুতে যাবেন সেখানে পোশাকি পুলিশের পাশাপাশি থাকবেন সাদা পোশাকের পুলিশও। থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ, পিকেটসহ ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় একইভাবে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট নগর থেকে মনীপুরী মহিলা নিখোঁজ

সিলেট নগর থেকে মনীপুরী মহিলা নিখোঁজ

সিলেট নগরের সুবিদবাজার থেকে মনিপুরী এক মহিলা নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৯অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় শ্রী শ্রী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।