editor
প্রকাশিত: 4:51 PM, December 19, 2020
অনলাইন ডেস্ক::
তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। আজ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে।তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে চিকিৎসাধীন বাকি ১৪ করোনা রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন।দেশটিতে এখনও দুই লক্ষাধিক করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
S/H-(mou-06)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট