editor

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

তুরস্ক নয়, গ্রিস ও সাইপ্রাসের পাশে থাকবে জার্মানি

তুরস্ক নয়, গ্রিস ও সাইপ্রাসের পাশে থাকবে জার্মানি

2

পূর্ব ভূমধ্যসাগরে ফের তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে গ্রিস ও সাইপ্রাসের পাশে দাঁড়িয়েছে জার্মানি। ১১ সেপ্টেম্বর বিরোধপূর্ণ অঞ্চলে ফের জাহাজ পাঠানোর ঘোষণা দেয় রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ।

4

তুরস্ককে সতর্ক করে দিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ‘গ্রিসের দ্বীপের কাছে তুরস্কের তেলের খোঁজ বন্ধ করতে হবে। তুরস্ক যেন তেল ও গ্যাস অনুসন্ধান বিতর্কে উসকানি না দেয়।’ মাস বলেছেন, তুরস্ক সরকার বারবার বলছে, তারা আলোচনা চায়। তাহলে তারা উসকানি দেওয়া বন্ধ করুক।

4

গ্রিস ও সাইপ্রাস সফরের আগে মাস বলেছেন, ‘আমরা তুরস্কের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন একতরফা ব্যবস্থা নিয়ে গ্রিসের সঙ্গে আলোচনা বন্ধ না করে।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জার্মানি পুরোপুরি গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আছে, তুরস্কের সঙ্গে নয়।

1

মাস বলেছেন, ‘আমি এই বিরোধের পরিপ্রেক্ষিতেই সাইপ্রাস ও গ্রিস যাচ্ছি। জার্মানি মনে করে, আলোচনার পরিস্থিতি তৈরির দায় তুরস্কের।’

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের মুখপাত্র জানিয়েছেন, তুরস্ক যে আবার অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়েছে, তা খুবই অবিবেচক সিদ্ধান্ত। উত্তেজনা কমানোর যে চেষ্টা চলছে, তা এর ফলে ধাক্কা খাবে।

তুরস্ক সোমবারই আবার তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়ে দিয়েছে। তা নিয়ে ইউরোপের দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তুরস্ককে সতর্ক করে দিয়ে মাস বলেছেন, ‘তুরস্ক যেন এমন কোনো কাজ না করে, যাতে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। সে ক্ষেত্রে ইইউর সঙ্গে তুরস্কের সম্পর্ক আরো খারাপ হবে।’

তবে পূর্ব ভূমধ্যসাগরে আবার অনুসন্ধানকারী জাহাজ পাঠানোর পর তুরস্কের জ্বালানিশক্তিমন্ত্রী বলেছেন, ‘আমরা অনুসন্ধানের কাজ করব। আমাদের অধিকার রক্ষার জন্যই এই কাজ করতে হবে।’

তুরস্কের এই পদক্ষেপে ক্ষুব্ধ গ্রিস। তারা জানিয়েছে, ‘তুরস্ক পরিকল্পনামাফিক এই এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে। তুরস্ক যেন অবিলম্বে জাহাজ নিজেদের দেশে ফিরিয়ে নেয়। কারণ, তারা বেআইনি কাজ করছে। এর থেকে বোঝা যাচ্ছে, তুরস্ক আলোচনা চালাতে ইচ্ছুক নয়।’

4

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
8