admin

প্রকাশিত: 7:50 PM, December 20, 2020

দক্ষিণ কুশিঘাটে ব্যাটমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

দক্ষিণ কুশিঘাটে ব্যাটমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট ৩য় সানরাইজ স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ ডিসেম্বর শুক্রবার রাতে কুশিঘাট বালু মাঠে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
বিশিষ্ট মুরব্বী আব্দুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মা কেমিক্যাল কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, জাতীয় পার্টির নেতা আলী হোসেন সরকার, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আলম, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, সমাজসেবক নাজমুল হোসেন বাদল, সাবেক ফুটবলার হারুনুর রশীদ, দক্ষিণ কুশিঘাট উদয়ণ সমাজকল্যাণ সংঘের সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক এমরান আহমদ, সামজসেবী জহির উদ্দিন কুনু।
অন্যান্যের মধ্যে উপস্থিত সিলেট মহানগর যুবলীগ নেতা রঞ্জন দে, এস.আর শাওন ও জাকির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ শাকিল, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকের আহমদ, ইয়ামিন, আলমগীর, মিফতা উল ইসলাম, ছাইদুল ইসলাম বাবলু, সানরাইজ স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজন আহমদ, সাধারণ সম্পাদক রনি আহমদ, ক্রীড়া সম্পাদক আবির আহমদ, প্রচার সম্পাদক হিমেল আহমদ, সদস্য পিপলু, রিফাত, মামুন, সাব্বির, মারুফ প্রমুখ।
ফাইনাল খেলায় হিমেল আরিফ জুটিকে পরাজিত করে জাবেদ রাজন জুটি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সানি আহমদ। সহকারী জুয়েল আহমদ।
পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য মুশফিক জায়গীরদার বলেন, খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ অন্যায় অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরী হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন। সরকারের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে যুব সমাজকে ভাল খেলোয়াড় হওয়ার লক্ষ্যে খেলায় মনোযোগী হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি ।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ