editor

প্রকাশিত: 11:26 AM, August 11, 2026

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

জুয়া, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডে বিপর্যস্ত যুবসমাজ

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

3

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা জুড়ে গড়ে তুলেছেন এক ভয়ংকর অপরাধ সিন্ডিকেট। মাদক, অনলাইন জুয়া, শিলং তীর ও অসামাজিক নানা কর্মকাণ্ড চালিয়ে পুরো এলাকাকে অস্থিতিশীল করে তুলেছেন এই দম্পতি।

স্থানীয় সূত্রে জানা যায়, মজনুর অপরাধ জগতে উত্থান বেশ পুরনো। একসময় নিজের বাবা ও ভাইকে সাথে নিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ২ নম্বর গেটের সরকারি জায়গা দখল করে কলোনি নির্মাণ করেন তিনি। সেখান থেকেই মূলত মাদক ও পতিতা ব্যবসার সূচনা হয়, যা পরবর্তীতে সমগ্র দক্ষিণ সুরমায় বিস্তার লাভ করে। পরবর্তীতে মজনু বিয়ে করেন বিতর্কিত ও আলোচিত মাদক ব্যবসায়ী রহিমা বেগমকে। রহিমা এর আগে একাধিক বিয়ে করলেও বর্তমানে মজনুর সাথে হাত মিলিয়ে পুরোদমে অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন।

বর্তমানে মজনু প্রকাশ্যে অনলাইন জুয়া ও কুখ্যাত ‘তীর শিলং’ বোর্ড পরিচালনা করছেন, আর তার স্ত্রী রহিমা সমান্তরালে মেতে উঠেছেন গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসায়। মজনুর পরিচালিত জুয়ার বোর্ডে আসা জুয়াড়িদের একটি বড় অংশই রহিমার মাদকের প্রধান গ্রাহক হিসেবে কাজ করছে।

7

এলাকায় নিজেদের প্রভাব বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই দম্পতি গড়ে তুলেছেন নিজস্ব এক সশস্ত্র ক্যাডার বাহিনী। স্পট পাহারা দেওয়া থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিবাদ দমাতে এরা সহিংস ভূমিকা পালন করে। বারবার স্পট পরিবর্তন করে তারা তাদের নেটওয়ার্ক সচল রাখছে। কোনো সচেতন নাগরিক তাদের বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে অমানুষিক নির্যাতন ও হুমকি।

7

জুয়া, মাদক ও অসামাজিক ব্যবসার এমন প্রকাশ্য মহোৎসবে ক্ষুব্ধ ও আতঙ্কিত দক্ষিণ সুরমার বাসিন্দারা। সামাজিক পরিবেশ রক্ষা ও তরুণ সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দ্রুত ও কঠোর আইনানুগ হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামালগঞ্জের নাহিয়ান পাশা নীরবের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

জামালগঞ্জের নাহিয়ান পাশা নীরবের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

6 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পেয়ে চমৎকার সাফল্য অর্জন করেছে সে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

3 সংবাদ প্রকাশের জেরে একটি পত্রিকার ফ্রান্স প্রতিনিধি ও সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

চোখের সামনে আইন লঙ্ঘন তবু নির্বিকার নগর ট্রাফিক

চোখের সামনে আইন লঙ্ঘন তবু নির্বিকার নগর ট্রাফিক

4 সিলেট নগরীর ব্যস্ত সড়কগুলোতে ফিটনেস ও নাম্বারবিহীন গাড়ি অবাধে চলাচলের অভিযোগ উঠেছে। নগর ট্রাফিকের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের নজরদারি

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

2 সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

1 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলিয়া ইকবাল চৌধুরীকে ঘিরে দেখা দিয়েছে নানা বিতর্ক ও চরম ক্ষোভ। 8

সিসিকের প্রকৌশলী সাইদুরের যত অপকর্ম

সিসিকের প্রকৌশলী সাইদুরের যত অপকর্ম

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দিনমজুরদের টাকা আত্মসাৎ এবং

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

7 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

1 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

1
6