editor

প্রকাশিত: 3:34 PM, December 26, 2024

দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন পত্র প্রদান করা হয়।
মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন মনির উদ্দিন আহমদ শিক্ষা ট্রাস্টের সহ-সভাপতি নাদির আহমদ, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল কামাল হোসেন, অভিভাবক সদস্য এটিএম মাসুদ চৌধুরী, জামিলুর রহমান ও রজিনা বেগম, শিক্ষক প্রতিনিধি আবুল কালাম, হৈমন্তী শুক্লা সাহা, কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা পদ দত্ত, আল-হেরা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, ইকবাল একাডেমির শিক্ষক আরিফ আহমদ, সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন শাহাব, ডা. সালেহ আহমদ, মনির আহমদ একাডেমির সিনিয়র শিক্ষক মুখলেছুর রহমান, আরজিনা আক্তার, সহকারী শিক্ষক ছালাহ উদ্দিন, ওয়াকিল আহমদ, হযরত আলী, পলাশ দাশ, আইন উদ্দীন, লাভলী আক্তার, সজল মালাকার, একাডেমির জুনিয়র সেকশনের ইনচার্জ মনিরুজ্জামান সুমন, সহকারী শিক্ষক নাহিদ ইসলাম, রুমন খাঁন, মুহিবুস সামাদ, রুহিনা খানম দিপা, দিপালী রানী, সুফিয়া আক্তার, সুমা বেগম, সাইদা বেগম, নাঈমা বেগম, একাডেমির অফিস সহকারী কাম একাউন্টস মো. মতিউর রহমান প্রমুখ।
মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার প্রদীপ জ্বালিয়ে মনির আহমদ একাডেমি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ ও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করতে মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে আগামীতেও এ বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামীতে মনির উদ্দিন আহমদ শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত বৃত্তিপরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক ক্লাসের একজন শিক্ষার্থীকে সারাবছরের খরচের জন্য বৃত্তি দেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির