editor
প্রকাশিত: 1:41 AM, September 27, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলায় সাবেক জামায়াত নেতা মোঃ আব্দুস সহিদের বাড়িতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে মোগলাবাজার থানা ও বালাগঞ্জ থানার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে মোগলাবাজার ও বালাগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর গ্রামের শাহ মোঃ আব্দুল জব্বারের পুত্র সাবেক জামায়াত নেতা ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুস সহিদ কে গ্রেফতার করতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দোহা জানান, মোঃ আব্দুস সহিদ এর বিরুদ্ধে বালাগঞ্জ থানায় ২০২০ সালে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আদালত হতে গত ২২/০৯/ ২০২১ ইংরেজি তারিখে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়।
এছাড়া ও তার বিরুদ্ধে ২০০৯ সালে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা অপর একটি মামলা আদালতে বিচারাধীন আছে, উক্ত মামলায় ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। তবে উক্ত অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ মোঃ আব্দুস সহিদকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এক যৌথ বিবৃতিতে সাবেক জামায়াত নেতা মোঃ আব্দুস সহিদের বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১