admin
প্রকাশিত: 4:20 PM, December 27, 2020
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, পৌষের হাড় কাঁপানো শীতের মুহুর্তে সমাজের সুবিধা বঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা একটি মহৎ উদ্যোগ। আমাদের মানবিকগুনাবলী সম্পন্ন মানুষরা নীরবে নিভৃতে শীতার্ত ও ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের মানুষ অত্যন্ত আতিথেয়তা প্রবণ ও দানশীল। শান্তির এই জনপদের মানুষ দলমত নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।
তিনি শনিবার মধ্যরাতে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিবার ও প্রবাসী বন্ধু-বান্ধবের উদ্যোগে সিলেট রেলওয়ে স্টেশনে শীতার্ত পাঁচশতাধিক নারী-পুরুষের মধ্যে শাল ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
শীতবস্ত্র শাল বিতরণকালে আব্দুর রহমান রিপন বলেন, পৃথিবীতে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। সমাজের দুস্থ অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
শাল ও খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ছাত্রলীগ নেতা ভানু লাল দাস, সাফায়েত খান, সায়মন ইসলাম, সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ রাজন, লন্ডন প্রবাসী সোয়েব আহমদ, লন্ডন প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিন, নাঈমুর রহমান রিমন প্রমুখ।
অনুষ্ঠানে মানবিক কার্যক্রমে পৃষ্টপোষকতার জন্য লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মুকিত মিয়া রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ