editor
প্রকাশিত: 9:26 PM, August 11, 2023
সিলটি নাগরীলিপি বিশ্বের দরবারে পরিচয় করার লক্ষ্যে নাগরী ভাষা ইনস্টিউট প্রতিষ্ঠার জন্য সিলেট বিভাগের ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের উদ্যোগে দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী-কে সিলটি পাঞ্চায়িতের পক্ষ থেকে মানপত্র ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সিলেটের লাক্কাতুরা রাগীব আলীর নিজ বাংলোয় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় ড. সৈয়দ রাগীব আলী বলেন, বাংলাদেশের মধ্যে সিলেট একমাত্র বিভাগ যার আলাদা ভাষা ও পৃথক অক্ষর রয়েছে । যা অন্যান্য বিভাগে নেই। যে ভাষার নাম “সিলটি নাগরি ভাষা” যা সিলেট বিভাগের মুখের ভাষা। আন্তর্জাতিকভাবে যা স্বীকৃত। এই নাগরি ভাষার অক্ষরজ্ঞান আজ অবহেলিত। এই নাগরি অক্ষর চর্চা হয় না বললেই চলে। এই ভাষা তথা অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রতিটি প্রাইমারি স্কুলে নাগরি ভাষার অক্ষর শিক্ষা দেওয়ার জোর দাবী জানান। পাশাপাশি তিনি বলেন, আজকের এই ছুটির দিনে বৃষ্টি ভেজা বিকেলে সিলটি পাঞ্চায়িতের সদস্য আমাকে দেখতে আসায় আমি খুবই খুশি হয়েছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলটি পাঞ্চায়িতের উপদেষ্টা, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন, সিলটি পাঞ্চায়িতের সাধারন সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী, সিলটি পাঞ্চায়িতের সহ-সাধারণ সম্পাদক ও সিলটি ভাষা সংগঠক খন্দকার সফিউল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক এ কে আজাদ খান, সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কবি কামাল আহমদ, সিলটি পাঞ্চায়িতের সহ-সাংগঠনিক সম্পাদক লেখক রুহুল আমিন সুমন। বিজ্ঞপ্তি
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।