admin
প্রকাশিত: 1:02 PM, October 21, 2025
বিয়ানীবাজার প্রতিনিধি:
২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। এ সময় বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে গর্জে ওঠে শিক্ষার্থী-জনতা, যার চূড়ান্ত পরিণতি হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। সিলেটের বিয়ানীবাজারও এই ইতিহাসের অংশ। ফ্যাসিবাদের পতনের দিনে বিয়ানীবাজার পৌরশহর হয়ে ওঠে এক রক্তাক্ত জনপদ।
সাম্য ও মানবিক মর্যাদার লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে এখানকার মানুষের প্রতিবাদী চেতনা। এ উপজেলার সাংবাদিক আবু তাহের মো. তুরাব, তারেক আহমদ, সুহেল আহমেদ, রায়হান আহমদ ও মঈনুল ইসলামের নাম সরকারি প্রজ্ঞাপনে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত। তাঁদের আত্মত্যাগের ঘটনা স্মরণীয় করে রাখতে শহীদদের গুলিবিদ্ধ হওয়ার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। কিন্তু সেটি নির্মাণ করা হয়েছে একেবারেই সাদামাটাভাবে। এতে জুলাই চেতনাধারীদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা পরিষদের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ দেশজুড়ে অভিন্ন নকশায় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও বিয়ানীবাজারে সেই নকঁশার পরিবর্তন করা হয়েছে। স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে এখনও উদ্বোধন করা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, ব্যক্তি উদ্যোগে পৌরশহরে প্রথম শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার এটি উদ্বোধন করেন। এছাড়া শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছে একটি এবং শহীদ হওয়া অপর দুইজনের নামে দুটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে কর্তৃপক্ষ।
জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা শাহরিয়ার ইমন সানি বলেন, সরকারি নকশা অনুযায়ী কংক্রিটের প্লাটফর্মের ওপর বসানো স্টিল নির্মিত স্মৃতিস্তম্ভের দৈর্ঘ্য ১৮ ফুট ও ব্যাস ৬ ফুট। স্তম্ভের ভেতর আলো জ্বালানোর ব্যবস্থা থাকতে হবে, যা স্তম্ভে খোদাই করা লেখাগুলোকে আলোকিত করে তুলবে। এর সঙ্গে একটি বেদী সংযুক্ত করতে হবে, যা ১.৫ ফুট চওড়া।
কিন্তু বিয়ানীবাজারের স্মৃতিফলকগুলো কেন এত অবহেলা নিয়ে বানানো হলো, তা বোধগম্য হচ্ছে না।
জুলাই আন্দোলনের অপর যোদ্ধা আহবাব হোসেন মুরাদ বলেন, স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জনসাধারণের মাঝে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে জীবন্ত রাখার প্রয়াস নিয়ে সরকার এগুলো নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে তা এভাবে নির্মাণ করার চেয়ে না করাই ভালো ছিল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের