editor
প্রকাশিত: 7:31 PM, March 15, 2021
দিরাই প্রতিনিধি
ক্ষমা না চাওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সোমবার (১৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না। মোদি ইসলাম ধর্মকে ধংস করতে চায়। তাই আজকে লক্ষাধিক মানুষের সামনে বলে দিতে চাই, যেকোনো কারণবশত যদি মোদি বাংলাদেশে আসার চেষ্টা করে তাহলে দেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না। কাপনের কাপড় নিয়ে শাপলা চত্বরে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করবো। তিনি বলেন, যারা ইসলামের বিরোধিতা করে তারা স্বাধীনতারও বিরোধিতা করে। এরা শুধু ইসলামের শত্রু না, এরা স্বাধীনতারও শত্রু।
বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রসঙ্গ টেনে এনে হেফাজতে ইসলামের আমির বলেন, ওই কসাই মোদি গুজরাটে, আহমেদাবাদে মুসলমানদের কচু আর গাজরের মতো কচুকাটা করেছে। এমনকি ভারতের অনেক প্রাচীন মসজিদকে ভেঙে ফেলেছে। মোদি যদি সারা বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা না চায় তাহলে মোদি কোনোদিনো বাংলাদেশে আসতে পারবে না।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারাবিশ্বে ইসলামকে নির্মূল করার জন্য একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, যারা ইসলামকে ধংস করতে চায়, নির্মূল করতে চায় তারাই ধংস হয়ে যাবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ