admin
প্রকাশিত: 7:56 PM, December 30, 2020
নিজস্ব প্রতিবেদক :
এনজেএল ইএনটি সেন্টারের উদ্যোগ
বিনামূল্যে কানের পর্দার অপারেশন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা, হেড-নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম বলেছেন, ‘‘২০১১ সাল থেকে আমাদেও এনজেএল ইএনটি সেন্টারে উদ্যোগে প্রতিবছরই ১০ জন রোগীকে বিনামূল্যে কানের পর্দা অপারেশন করে জোড়া লাগানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ বছর করোনার কারণে আমরা ৫ জন রোগীকে এই সেবা দেয়া হচ্ছে। ‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’ এমন শ্লোগানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যেই এই সেবাটি দিয়ে থাকি।’’
তিনি বলেন, ‘‘আগামীতে সেবাটি অসহায়-দরিদ্রদের জন্য আরও বড় পরিসরে বিনামূল্যে প্রদানের স্বপ্ন রয়েছে। এন জে এল ফাউন্ডেশনের মাধ্যমে আমার নিজস্ব গবেষণালব্দ ‘কানের পর্দা জোড়া লাগানোর এই সার্জারি প্রক্রিয়াটি’ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসায় কাজে লাগাতে চাই। ভ্রাম্যমাণ নাক কান গলা হাসপাতাল করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এনজেএল কাজ করে যাচ্ছে।’’
আজ দুপুরে নগরীর মধুশহীদ এলাকাতে এন জে এল ইএনটি সেন্টারে বিনামূল্যে কানের পর্দা অপারেশন কার্যক্রমের উদ্বোধনকালে ডা. নুরুল হুদা নাঈম এসব কথা বলেন।
এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে উক্ত অপারেশন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, এন জে এল গর্বিত মা বাবা সম্মাননা অনুষ্ঠানের সদস্য সচিব সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, রোটারিয়ান ওয়াহিদুল হকসহ প্রতিষ্ঠানের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতোপূর্বে একটি কানের পর্দা অপারেশনের পর কমপক্ষে দেড় মাস পর অন্য কানের পর্দার চিকিৎসা করতে হতো। সিলেটের চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈম একই সাথে দুটি কানের পর্দার অপারেশন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। বিগত ২০১০ সালে থেকে শুরু করা একটি দীর্ঘ মেয়াদি গবেষণার মাধ্যমে নতুন এই পদ্ধতিতে সফলতা অর্জন করেন। প্রথম কানে স্বীকৃত পদ্ধতিতে এবং ২য় কানে কাটাছেড়া ছাড়াই পর্দা জোড়া দেওয়ার এই নতুন পদ্ধতি উদ্ভাবন করেন ডা. নূরুল হুদা নাঈম ও তার সহযোগী চিকিৎসকদল। তাদের এই পদ্ধতি ও সাফল্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২০১৯ সালের জার্নালে প্রকাশিত হয়েছে।
এনজেএল ইএনটি সেন্টারের বুধবারের অনুষ্ঠানে অপারেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম। তিনি সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব ও তাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. নাঈম।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ