editor

প্রকাশিত: 4:18 PM, September 7, 2026

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

5

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও মূল্যবোধে বলীয়ান হয়ে এগিয়ে আসতে হবে।

6

তিনি বলেন, দুর্নীতিবিরোধী সচেতনতা পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু করা প্রয়োজন। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়, সততা ও দায়িত্ববোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও সমাজের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেটের উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের সার্বিক সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

1

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেটের সভাপতি (অব.) লে. কর্নেল মুনির আহমদ কাদেরী এর সভাপতিত্বে ও স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামরুল হক জুয়েলের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের উপ-পরিচালক সুবেল আহমেদ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নাজমা পারভিন।

1

প্রতিযোগিতায় সিলেট জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। তারমধ্যে ফাইনালে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরকারি অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

2

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুধু বক্তব্য বা প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

1 ‎জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

4 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

6 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির

1
6