editor
প্রকাশিত: 2:41 PM, September 7, 2020
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগের মুখে থাকা প্রশান্ত কুমার হালদার দেশে ফিরতে চান বলে এক আবেদনে জানানো হয়েছে হাইকোর্টকে। তিনি দেশে ফিরে আদালতের হেফাজতে থেকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের টাকা উদ্ধারে সহযোগিতা করতে চান।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে এ আবেদন করা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান জানান, দেশে ফেরার জন্য পিকে হালদার এ বিষয়ে আদালতের কাছে আবেদন করতে কোম্পানিটির কাছে একটি পত্র দেন। এরপর কোম্পানিটি আদালতে আবেদন করেন। আবেদনে কোম্পানিটির ঋণ উদ্ধারে আদালতের হেফাজতে থেকে স্বাধীন এবং নিরাপদ চলাচলে পিকে হালদারকে বিদেশ থেকে নির্বিঘ্নে দেশে প্রবেশের সুযোগ চাওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) আদালত আদেশে বলেছেন, পিকে হালদার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কখন পৌঁছাবেন এবং তার দেশে ফেরার ফ্লাইট শিডিউল কোম্পানিটির পরিচালনা পর্ষদ সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারে। পিকে হালদারের বিষয়ে এ তথ্য জানার পর কোম্পানির আইনজীবী আদালতকে এ বিষয়ে অবহিত করতে পারবেন।
এরপর আদালত অ্যাটর্নি জেনারেল, দুদকের আইনজীবী এবং বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর উপস্থিতিতে প্রয়োজনীয় আদেশ দেবেন।
এর আগে দুই বিনিয়োগকারীর করা আবেদনের শুনানি নিয়ে ১৯ জানুয়ারি এক আদেশে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারসহ সংশ্লিষ্ট ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
প্রশান্ত কুমার হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে।
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)