editor
প্রকাশিত: 6:31 PM, January 1, 2021
অনলাইন ডেস্ক:
ভাঙা নড়বড়ে ঘরের মেঝেতে বসে গল্প করছিলেন দোয়ারাবাজার উপজেলা সদরের পূর্ব মাছিমপুর গ্রামের বয়োবৃদ্ধ তিন বান্ধবী স্নেহলতা দাস, কমলা রানী দাস ও সুনীতি রানী দাস।শুনাচ্ছিলেন নিজেদের দুর্দশার কথা। সুরমা নদীর অব্যাহত ভাঙ্গন এখন তাদের বসতঘরে হানা দিয়েছে।
ইতিমধ্যে ঘরের অর্ধেক নদীগর্ভে বিলীন হয়েছে। এখন বাকিটুকুও বিলীনের পথে। পাকা মেঝেতে বড় বড় ফাটল। অনেক কষ্টে অর্জিত অর্থে বানানো ওই ঘরে এখন কেউই থাকছেন না।ঘরের চালার টিনসেড, মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছেন। লাগোয়া আরো কয়েকটি ঘর ছিলো। দু’মাস আগে সেগুলো্ও গ্রাস করেছে সুরমা নদী। চোখের সামনেই প্রতিনিয়ত দেখছেন ঘরভাঙ্গার দৃশ্য! স্বপ্নের সাজানো ঘরগুলো নিমিষেই বিলীন হচ্ছে নদীগের্ভে। এখন কোথায় যাবেন আর কেইবা তাদের মাথা গোঁজার ঠাঁই দেবে তাদের। কোনো ভরসাই পাচ্ছেন না কেউই! খোলা আকাশের নিচে দুশ্চিন্তায় দিন কাটছে সবার।তাদের দুর্দশা দেখতে এসে সবাই বলেন, ঘর অন্যত্র সরিয়ে নেও,
কিন্তু থাকার জায়গা দেয়না কেউ! শুধু ওই তিন মহিলার পরিবারই নয়, দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাছিমপুর, পশ্চিম মাছিমপুর, নৈনগাঁও, মাঝের গাঁও, মুরাদপুর ও মংলারগাঁওসহ উপজেলাধীন নদীপারের শতাধিক পরিবারের বসতঘর, ভিটেমাটি, ফসলিজমি ও গাছগাছালি নদীগর্ভে বিলীন হওয়ায় এখন উদ্বাস্তু জীবনযাপন করছেন তারা। অনেকেই আশ্রয় নিয়েছেন পরিত্যক্ত বৃটিশ সড়কে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি নদী ভাঙ্গনে উদ্বাস্তু ভূমিহীন এসব অসহায় পরিবারের।দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী জানান, আমার ইউনিয়নটির অবস্থান উপজেলা সদরের ভেতরে। ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাছিমপুর, পশ্চিম মাছিমপুর,
নৈনগাঁও, মাঝের গাঁও, মুরাদপুর এবং মংলার গাওয়ের অবস্থা পূর্ব থেকেই খারাপ। নদীভাঙ্গনে ওই গ্রামগুলির সিংহভাগই বিলীন হয়ে গেছে। শতাধিক পরিবার বাস্তুভিটা হারিয়ে উদ্বাস্তু জীবন বেছে নিয়েছে। তারা পুনর্বাসন ও আশ্রয়ের দাবি জানিয়েছে। আমাদের কাছে ভূমিহীনদের জন্য সরকারি ঘরের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। কিন্তু সরকারি নীতিমালার জটিলতায় তা সম্ভব হচ্ছেনা।উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, দোয়ারাবাজার সদর ইউনিয়নের নদীভাঙ্গন কবলিত কয়েকটি গ্রামের অবস্থা খুবই করুণ। যাদের ঘর নেই কিন্তু খাসজমিতে বসবাস করে আসছে তাদেরকে খাসজমি বন্দোবস্তসহ ঘর নির্মাণ করে দেয়া হবে। কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা সদরের এক কিলোমিটারের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেয়ার নিয়ম না থাকায় সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর দেয়া যাচ্ছে না। সদরের বাইরে গৃহনির্মাণ উপযোগী খাসজমি পাওয়া গেলে তাদেরকে খাসজমি বন্দোবস্তসহ ঘর নির্মাণ করে দেয়া হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ