editor
প্রকাশিত: 9:11 PM, October 8, 2021
সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের মধ্যে অনৈক্যের সৃষ্টি হওয়ায় সর্বত্র হাহাকার-হতাশা বিরাজমান। এর থেকে মুক্তি পেতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম সম্পর্কে ভালো করে না যেনে কোন পাণ্ডিত করা ঠিক নয়। ধর্মকে ভালো করে জানতে হবে। পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন অনেকটা নেই বলেই আমাদের প্রজন্ম হতাশাগ্রস্থ হয়ে পড়ছে। এর থেকে উত্তরণের পথ আমাদেরকে বের করে আনতে হবে। ধর্মীয় সম্প্রীতির এই সিলেটকে আমরা কোনভাবেই কলুষিত হতে দেব না। তিনি যুব সমাজকে ভালো দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে সুন্দর একটি সমাজ বিনির্মানে সকল ধর্মীয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি শুক্রবার (৮ অক্টোবর) মিরের ময়দানস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে শ্রীহট্ট পুরোহিতমন্ডলী কর্তৃক প্রকাশিত বাৎসরিক শারদীয় সংখ্যা “বেদবার্তা-২০২১” এর প্রকাশনা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি পুরোহিতমন্ডলী প্রকাশিত ‘বেদবার্তা’র সফলতা কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, সিলেট মুরারিচাঁদ কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ নন্দলাল শর্মা, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ঢাকার মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ. কে. এম. লায়েক, লায়ন্স শিশু হাসপাতাল সিলেটের ডেপুটি চিফ কনসালটেন্ট ডা. রনজিত দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সহ সভাপতি পংকজ ভট্টাচার্য্য, এডভোকেট ত্রিলোক কান্তি ভট্টাচার্য্য, পুরোহিত মন্ডলীর প্রধান উপদেষ্টা মনোজ রঞ্জন চক্রবর্তী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নবীণ কুমার ভট্টাচার্য্য গণেশ, বেদবার্তা সম্পাদক অধ্যাপক রাকেশ চন্দ্র শর্মা, জয়ব্রত চক্রবর্তী যীশু, বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, শিবপ্রসাদ চক্রবর্তী নন্দন। শুরুতে গীতা পাঠ করেন পুরোহিত মন্ডলীর সহ সভাপতি বনমালি ভট্টাচার্য্য। অনুষ্ঠানে শ্রীহট্ট পুরোহিতমন্ডলীর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অন্যান্য অতিথিবৃন্দকে শ্রীহট্ট পুরোহিতমন্ডলীর পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়। অমিত ত্রিবেদীর নেতৃত্বে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীবৃন্দ। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির