editor
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাব উদ্দীন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম ওরফে চেরাগ আলীসহ ৫৪ জনকে আসামি করা হয়েছে।
গত ৩ মে সন্ধ্যায় ধলাই সেতুর নিচে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)। এ সময় বালু উত্তোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অভিযানে সহায়তাকারী ৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত আনসার সদস্য ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে তাৎক্ষণিকভাবে ১ বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্রিজের ব্যাপক ক্ষতি সাধন করে আসছিল। অভিযানের সময় সরকারি কাজে বাধা প্রদান করে ২ থেকে ৩০০ জন দুষ্কৃতকারী আক্রমণ চালায়। এজাহারে আরও বলা হয়, উপস্থিত জনতা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সিরাজুল ইসলামসহ অন্যদের অভিযুক্ত করা হয়েছে।
এদিকে মামলার অন্যতম আসামি ইউপি সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “উপজেলা প্রশাসন আমাকে এই মামলার বাদী হওয়ার প্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়ায় আমাকে আসামি করা হয়েছে। আমি ২০০৯ সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত নই, বরং প্রশাসনকে সহযোগিতা করতে গিয়ে এলাকায় শত্রু তৈরি করেছি।”
উল্লেখ্য, এর আগে জব্দকৃত বালু-পাথর চুরির ঘটনায় সিরাজুল ইসলাম ও আরেক ইউপি সদস্য কাজল সিংকে শোকজ করেছিল উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, “অপরাধী যেই হোক, আইন সবার জন্য সমান। পদ-পদবি দেখে ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বালু উত্তোলন এবং হামলার সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।”
1 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
8 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
7 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
2 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
8 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
7 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত