editor
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিনিধি
আজ বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দ্বিতীয় দিনের অভিযান পরিচালিত হয়েছে। দ্বিতীয় দিনের অভিযানে ১০৭টি যানবাহন আটক ও ৪৯টি মামলা করা হয়েছে।
এসময় ৪২টি নিবন্ধনবিহীন অটোরিকশা, ১০টি বাহিরের জেলার অটোরিকশা, ৩৬টি রেজিষ্ট্রেশনবিহীন ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল, ১২টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ সর্বমোট ১০৩টি গাড়ি ডাম্পিং করা হয়।
সিলেট মহানগরী এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে এসএমপি ট্রাফিক বিভাগ দ্বিতীয় দিনের মতো মহানগরীতে আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে। তেমুখী বাইপাস, লাক্কাতুরা বাজার, সুরমা বাইপাস, আলমপুর ফাঁড়ির সামনে, পারাইরচক পয়েন্ট, আম্বরখানা ও শেখঘাট পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়। রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব জ্যোতির্ময় সরকার পিপিএম এর নেতৃত্বে দুটি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরে ৪টি করে মোট আটটি তল্লাশি চৌকি বসিয়ে অবৈধ যানবাহন, রেজিষ্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসময় নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতনও করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জানান, নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে
3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)
1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
1 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
7 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
3 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
5 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
2 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা