admin
প্রকাশিত: 6:55 PM, December 31, 2020
ওসমানীনগর প্রতিনিধি
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। পিছিয়ে পড়া এলাকা ও জনসাধারণদের উন্নয়নের জন্য সরকার এই ধরণের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে ওসমানীনগরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী কাগজপুর এলাকায় জায়গা পরিদর্শনকালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য কাগজপুর প্রামবাসী মহাসড়কের পাশে প্রায় ৬ একর ভূমি সরকারকে দান করার ইচ্ছা পোষণ করায় সংসদ সদস্য এ জায়গা পরিদর্শনে যান।
এসময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন গেদাই, প্রবাসী গোলাম কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ