editor
প্রকাশিত: 9:31 PM, November 14, 2022

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নৌ-পুলিশ আছে বলেই তিনি অনেক সফলতার গল্প শুনছেন। দেশ মৎস্য ও নৌ-প্রাণিজ সম্পদে ভরপুর হয়েছে।
রাজধানীর (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নৌ-পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৌ-পুলিশ জাটকা ইলিশ মাছ ধরা বন্ধে কাজ করছে। যে কারণে ইলিশের উৎপাদন বাড়ছে। নদী থেকে বালু উত্তোলন এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নদী থেকে বালু উত্তোলন করা যাবে, তবে যত্রতত্র নয়। এই জায়গায় কাজ করছে নৌ-পুলিশ।
মন্ত্রী বলেন, নদীপথে ডাকাতি, অপহরণ, জেলে ধরে নিয়ে আটকে রাখার ঘটনা ঘটতো। নৌ-পুলিশের আভিযানিক কার্যক্রমের কারণে এসব ডাকাতি বন্ধ হয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে নৌ-পুলিশ ও র্যাবের কল্যাণে।
মৎস্যখাতের উন্নয়ন ও নিরাপত্তায় নৌ-পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের মৎস্য আহরণ ও মৎসখাতে অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে নৌ-পুলিশকে আরও শক্তিশালী করতে হবে। আরও বেগবান হতে হবে। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নৌ-মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আভিযানিক সফলতা দিয়ে, আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় নৌ অঞ্চলের মানুষের সহযোগিতা ও আস্থা অর্জন করেছে নৌ-পুলিশ। ইলিশ ও নদীর সব ধরনের মাছ সংরক্ষণে নৌ-পুলিশ কাজ করে। সরকারের নির্দেশনায় মা ইলিশ রক্ষায় দিনরাত কাজ করেন সদস্যরা। চলতি বছরে ইলিশের উৎপাদন ২ লাখ মেট্রিক টন ধরা হলেও আমার মনে হয় ৬ লাখ মেট্রিক টনে পৌঁছবে। গত কয়েক বছরের তুলনায় এবার ইলিশ উৎপাদন বেশি হবে বলে আশা করছি। ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদনও বেড়েছে।
মা ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশের কিছুটা বেগ পেতে হয় জানিয়ে তিনি বলেন, অনেক সময় জেলেদের সঙ্গে মারামারি পর্যন্ত হয়ে থাকে। এখনো আমাদের কিছু পুলিশ সদস্য আহত আছেন। বাংলাদেশ থেকে মাছের রপ্তানি আগের তুলনায় বেড়েছে। এই সেক্টরে আরও বেশি কাজ করতে পারলে বেশি বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। নদী এমন একটি মাধ্যম যেখানে ট্রাফিক জ্যাম নেই। নদীতে অভিযানের খরচও তুলনামূলক কম হয়। পরিবহন ব্যয়ও কম।
নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, নদীকে বাঁচাতে হবে, নদী দূষণ করা যাবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। নদীর মাঝে বাঁশ-কাঠ পোতা থেকে বিরত থাকতে হবে। এতে করে নদীর নাব্য সমস্যা হয়। নদীকে যত নিরাপদ করতে পারবো তত বেশি নদী থেকে আমরা লাভবান হবো।
তিনি আরও বলেন, নৌ-যানের কিছু সংকট রয়েছে। মন্ত্রণালয় আমাদের নৌ-যানের সংকট নিরসন করলে আরও বেশি কাজ করতে পারবে নৌ-পুলিশ। আমরা চাই বাংলাদেশের নদী রক্ষায় নৌ-পুলিশ কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ।
ডিএসএস-ছা-০৭(১৪)১১
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।