admin
প্রকাশিত: 6:47 PM, December 3, 2020
মহিলা ডিগ্রি কলেজ অবদান রেখে যাচ্ছে
-শফি আহমদ চৌধুরী
লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফি আহমদ চৌধুরী বলেছেন, এই অঞ্চলের নারী শিক্ষা প্রসারের জন্য আমি কলেজটি প্রতিষ্ঠা করেছি। মাত্র ১১জন শিক্ষার্থী নিয়ে এই কলেজের যাত্র শুরু হয়। বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা ২,৫০০ জন। প্রতি বছর এ কলেজ থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকুরী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। প্রতি বছর ৬ শতাধিক শিক্ষার্থী কৃতিত্বের সাথে ডিগ্রি পাস করেন। কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার কারণে কয়েকটি উপজেলা ছাত্রীরা লেখাপড়ার সুযোগ পেয়েছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া মনোযোগী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের আহবান জানান।
তিনি গতকাল ৩ ডিসেম্বর বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এইচ.এস.সিতে অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মধ্যে বই ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও বিএমএ’র কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ডাঃ শামীমুর রহমান, অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম এরশাদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজে সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, তাপতি রায়, আবু হানিফ, রুম্মান উদ্দিন, বিপিএড মাহবুবা খানম চৌধুরী, প্রদর্শক সাদেকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থীদের বই ও ড্রেস বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও বিএমএ’র কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ডাঃ শামীমুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ১০ জন দরিদ্র শিক্ষার্থীকে নগদ অনুদান প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
S/H-(t-2)
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়