editor

প্রকাশিত: 5:25 PM, January 12, 2021

নিজের ক্যারিয়ার বাচাতে ট্রাম্পের বিরুদ্ধে মেয়ে ইভানকা!

নিজের ক্যারিয়ার বাচাতে ট্রাম্পের বিরুদ্ধে মেয়ে ইভানকা!

অনলাইন ডেস্ক:

নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে রক্ষা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। রাজনীতিতে তার রয়েছে সুনাম। এই রাজনৈতিক ক্যারিয়ারকে রক্ষা করতে তিনি পিতা ট্রাম্পের মতের বিরুদ্ধে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। চেয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের আগামী ২০ শে জানুয়ারির শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে।

কিন্তু তার এমন সিদ্ধান্তে ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইভানকা এযাবত যত সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এটি তার সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। হোয়াইট হাউজের ভিতরকার সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ইভানকা ট্রাম্প তার উচ্চাভিলাষী রাজনৈতিক ক্যারিয়ারকে রক্ষা করতে চান।এ জন্য হোয়াইট হাউজ যখন নানা রকম বিশৃংখল অবস্থায় ডুবে আছে তখন বাইডেনের শপথ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একটি সূত্র বলেছেন, ইভানকা উদ্বিগ্ন।

তিনি উদ্বিগ্ন এ কারণে যে, তার পিতা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না। তিনি নিজেও যদি এতে উপস্থিত না হন তাহলে তার প্রতিশ্রুতিশীল রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিজের সুনাম ধরে রাখার জন্য তিনি যা কিছু করতে পারেন। কিন্তু এতে বাধ সেধেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ইভানকা ওই অনুষ্ঠানে যোগ দিলে তা হবে একটি অবমাননা।

এর অর্থ হবে, সে এসব কারসাজিকারীদের সঙ্গে যুক্ত হয়েছে। ওইসব লোক তাকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হোয়াইট হাউজের ভিতরকার ওই সূত্রটি বলেছেন, ট্রাম্প বলেছেন- পরিবারকে সব সময় একত্রিত থাকতে হবে। একই ফ্রন্টে াবস্থান করতে হবে। ওই সূত্রগুলো বলেছেন, প্রেসিডেন্ট তার মেয়েকে বলে দিয়েছেন- অনুষ্ঠানে উপস্থিত হলে ইভানকার হাজার হাজার সমর্থক কষ্ট পাবে এবং এটা হবে তার সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। তবে ইভানকা মনে করেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত হলে তার ভবিষ্যত সমর্থকদের সমর্থন অর্জন করবেন।

হোয়াইট হাউজের অন্য একটি সূত্র শপথ অনুষ্ঠানে ইভানকার উপস্থিত হওয়ার সম্ভাব্যতা নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন। এসব ঘটনা ঘটছে তখন, যখন সংবিধানের ২৫তম সংশোধনী সক্রিয় করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর চাপ বাড়ছে। এই সংশোধনীর ওপর ভিত্তি করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া সহজ হবে। সোমবার নাগাদ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা ট্রাম্পকে দ্বিতীয় দফায় অভিশংসনের জন্য আর্টিকেল প্রকাশ করেছে। এতে সহিংস বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট