admin
প্রকাশিত: 3:00 PM, January 22, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল। দলটির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। গতকার বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি দলীয় প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধলীয় প্রতীক গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপস্থিত গণমাধ্যমের সাথে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা আগামী বাংলাদেশের জন্য মেধাবী-জ্ঞানী একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা হবে সুস্থ্যধারার রাজনীতিবীদ, শিক্ষক, চিকিৎসক, বৈজ্ঞানিক। তারাই হবে নতুন বাংলাদেশের কর্ণধার। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, সকল ধর্ম-বর্নের মানুষের জন্য নিরাপদ শান্তির বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।
আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীঞ্জ বিশাল জনপদের জরাজীর্ণ রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্টানের বেহাল দশা। আমি নির্বাচিত হলে, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে আপ্রাণ চেষ্টা করব। তিনি বলেন, বিগত ১৭বছর বাকশালী-লুটপাটকারী, ফ্যাসিস্টরা উন্নয়নের নামে দেশের মানুষের সাথে প্রতারণা, হাজার হাজার নেতাকর্মী, গুম, খুন, মামলা-হামলা নির্যাতন, নিপিড়নের শিকার হয়েছেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ এর সঠিক জবাব দিবে। ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবকল্যাণমূখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী মাঠে কাজ করতে চাই। তিনি ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সচেতন, তারা এলাকার সার্বিক উন্নয়নে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে