editor
প্রকাশিত: 8:01 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটকে গুণগতভাবে সমৃদ্ধ ও আলোকিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই -পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
নির্ধারিত সময়ের প্রায় তিন মাস পূর্বে নগরীর শাহজালাল উপশহরের এ ব্লকের একটি আরসিসি ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় ৭ কোটি ৬১ লাখ টাকা। গত ১৫ই জুন শুরু হওয়া উন্নয়ন কাজটি আগামী ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিলো। দ্রুত কাজ শেষ হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি স্থানীয় কাউন্সিলর সেলিমের উচ্ছসিত প্রশংসা করে বলেন, কাউন্সিলর সেলিম জাপানী মডেল-এর সে জাপানীদের মতো নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করেছে।
শাহজালাল উপশহরের ‘এ’ ব্লকের ৮নং রোডে ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আলোকিত শহর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়। মেয়র ও আমরা সিলেট নগরীকে গুণগতভাবে সমৃদ্ধ ও আলোকিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। উন্নয়ন কাজের জন্যে এতো ভাঙ্গাচোরা হয়েছে, এখন আমাদের মেয়রের নাম হয়ে গেছে ‘ভাঙ্গা মেয়র’। সিলেটবাসী রাস্তাঘাট সম্প্রসারণের জন্যে তাদের মূল্যবান জমি দান করেছেন এটা হচ্ছে সদকায়ে জারিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়নে নগরবাসীর অবদানের কথা উল্লেখ করে বলেন, নগরবাসী তাদের অতি মূল্যবান জমি দান করে নগরীর উন্নয়নে যে অবদান রেখেছেন সেই ঋণ কখনও শোধ করার মতো নয়। তিনি জানান, আগামী ২/৩ মাসের মধ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে যারা রাস্তা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্যে জমি দান করেছেন তাদের সংবর্ধনা প্রদান করা হবে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ই ব্লক জামে মসজিদের সভাপতি সফিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হাজী এনাম উদ্দিন, এ ব্লক জামে মসজিদের সভাপতি সহিবুর রহমান কলা, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য জাফরান জামিল, আওয়ামীলীগ নেতা এম,এ ফয়সাল ছাদ, হাজী বাহার উদ্দিন, জয়নুল হক, সিরাজুল ইসলাম খান, আবু বক্কর সিদ্দিক বাবলু, বিশিষ্ট সমাজসেবক তৌফিকুর ইসলাম বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কবির চৌধুরী রাসেল, সিলেট মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, মোতাহার আহমদ জাহির, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদ আহমদ সাহেদ, সাহেদ আহমদ পলাশ, ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি এরশাদ মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা সিদ্দিকুর রহমান, সাহেদ আহমদ শামিম, ফুয়াদ বকশী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ, তারেক, জয়, নাজমুল, আসিফ, ফাহিম, শাওন, আরিফ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির