editor
প্রকাশিত: 1:11 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যের ফলাফল বাতিলের দাবিতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।টেক্সাসে এই সপ্তাহে মামলাটি দায়ের করা হয়। সেখানে বলা হয়– জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না। খবর বিবিসির।ট্রাম্পের অভিযোগ, ওই চারটি অঙ্গরাজ্যে জালিয়াতি করে জো বাইডেন বিজয়ী হয়েছেন।এই মামলাটিতে ১৯ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে।সুপ্রিমকোর্ট শুক্রবার মামলাটি খারিজ করে দেয়। কারণ হিসেবে বলেছে– টেক্সাসের কোন আইনগত ভিত্তি নেই মামলাটি করার।আদালত বলেছেন, যখন অন্য একটি রাজ্য তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না।এই আদেশ ট্রাম্পের জন্য আরও একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিমকোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।পেনসিলভানিয়াতেও এর আগে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত। নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকেরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে।কিন্তু কোনোটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।মার্কিন ইলেকটোরাল কলেজ ভোটে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন ট্রাম্পকে ৩০৬-২৩২ হারিয়ে দেন। বাইডেন ট্রাম্পের চেয়ে মোট ৭০ লাখ ভোট বেশি পান।
S/H-(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট