admin
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে নিসচা’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিসচা মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ (ভিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
সভায় বক্তারা বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন আজ দেশের সকল শ্রেনী পেশার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। বক্তারা আরো বলেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে যদি আমরা করতে পারি তাহলে সড়ক দুর্ঘটনা অবশ্যই কমিয়ে আনা সম্ভব। সকলের সচেতনায় পারে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে। এ সময় তারা আরো বলেন দীর্ঘ ২৭ বছর ধরে নিসচা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে আসছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। অবিলম্বে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবাবায়নে আহ্বান জানান বক্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্টের সভাপতি নজরুল ইসলাম, আলমগীর হোসেন, এশিয়া ছিন্নমুল মানবাধিকার সিলেট জেলা সভাপতি আব্দুছ ছোবান সানী, নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, আতিকুর রহমান খান মুন্না, দপ্তর সম্পাদক কাইয়ুুম চৌধুরী, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডাঃ লোকমান হাকিম, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল আমিন খান, অর্থ সম্পাদক ডাঃ মোহাম্মদ মনীর চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মারজান তৌফিক, সদস্য সাধারণ তৌরিছ মিয়া, ফখরুল আল হাদি, ইফতেখার হোসেন সুহেল, শামীম রেজা প্রমুখ।-বিজ্ঞপ্তি
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
7 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে