editor

প্রকাশিত: 10:35 AM, October 15, 2020

নেইমারের সামনে শুধুই পেলে

নেইমারের সামনে শুধুই পেলে

স্পোর্টস ডেস্ক: কোচ তিতের ৫০ ম্যাচের মাইলফলকটা স্মরণীয় করে রাখলেন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ডের হ্যাটট্রিকে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-২ ব্যবধানে বড় জয় পায় ব্রাজিল। আর এই হ্যাটট্রিক দিয়ে নেইমার নিজেও নতুন মাইলফলক ছুঁলেন।

নেইমার এখন ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। গতকাল তিনি পেছনে ফেলেছেন দ্য ফেনোমেনন খ্যাত রোনাল্ডোকে। নেইমারের সামনে এখন আছেন শুধুই কিংবদন্তি পেলে।

দুই বার এগিয়ে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছে পেরু। কিন্তু পেরুর সেই সম্ভাবনাকে ধুলোয় মিশিয়ে দেন নেইমার। তার দারুণ হ্যাটট্রিকে ঘুরে দাঁড়িয়ে টানা দ্বিতীয় জয় নিয়ে ফিরেছে ব্রাজিল। এর আগে প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে হারায় সেলেসাওরা।

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১০৩ ম্যাচে ৬৪টি গোল করেছেন নেইমার। তৃতীয় স্থানে নেমে যাওয়া রোনাল্ডোর গোলসংখ্যা ৯৮ ম্যাচে ৬২টি। অন্যদিকে সর্বাধিক ৭৭টি গোল করে এ তালিকায় শীর্ষে আছেন কিংবদন্তি ফুটবলার পেলে। মানে পেলেকে ছুঁতে নেইমারকে করতে হবে আরো ১৩টি গোল। নেইমারের বয়স এখন ২৮, পেলের রেকর্ডে তিনি নজর রাখতেই পারেন।

ব্রাজিলের ডাগ আউটে কোচ হিসেবে ৫০তম বারের মতো দাঁড়িয়ে নেইমারের কাছ থেকে জয় উপহার পেয়ে উচ্ছ্বসিত ছিলেন কোচ তিতে। ম্যাচ শেষে নেইমারের রেকর্ড গড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা জাতীয় দলের ঐতিহাসিক মুহূর্তগুলোর আলাদা আলাদা মূল্য আছে। রোনাল্ডো হলেন অতিমানবীয় ফেনোমেনন। রিভালদো, রোমারিও, বেবেতোদের আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। তাই, আমি কারো সঙ্গেই কারো তুলনা পছন্দ করি না। তবে, আমি নেইমারের ব্যাপারে বলতে পারি, ওকে অনুমান করা যায় না। ও এমন একজন খেলোয়াড়, যে একই সঙ্গে অ্যাসিস্ট করতে পারে গোলও করতে পারবে। আর যত দিন যাচ্ছে ও তত পরিপক্ক হয়ে উঠছে।’

ম্যাচ জয়টা সহজ ছিল না ব্রাজিলের জন্য। জয়ের ব্যবধান দেখে সেটা অনুমান করা কঠিন। জয়সূচক গোলটি আসে ম্যাচের ৮৪ মিনিটে। এরপর ইনজুরি সময়ে নেইমার আবারও ব্যবধান বাড়ান। বিশেষ করে, পেরুর কড়া ট্যাকলে বড় একটা সময় নাকাল হতে হয় ব্রাজিলকে।

কোচ বলেন, ‘পেরুর বিপক্ষে খেলা বরাবরই কঠিন। সেটা আমাদের ধারণাতে ছিল। সেই অর্থেও এই ম্যাচটা একটা ইতিহাস।’

ব্রাজিলের সেরা গোলদাতা

পেলে ৭৭, নেইমার ৬৪, রোনাল্ডো ৬২, রোমারিও ৫৫, জিকো ৫২ ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের