admin
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিনিধি
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরি কমিটির সদস্য, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির প্রেসিডেন্ট আজীবন সদস্য এম এ আহাদ এবং আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তারের মৃত্যুতে শনিবার সকালে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ্ এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভার শেষ পর্যায়ে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আব্দুল বাছির। এর আগে বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার এবং সমাজসেবী আলহাজ¦ এম এ আহাদ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কল্যাণে অনেক ভূমিকা রেখেছেন। আলহাজ¦ এম এ আহাদ ইউকে কমিটির প্রেসিডেন্ট থাকার কারণে ইউকে প্রবাসীদের এই হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে তহবিল গঠনে অনেক সহায়ক ভূমিকা পালন করেছেন। বক্তারা বলেন উক্ত প্রতিষ্ঠান ছাড়াও তারা সিলেট এর সমাজসেবামূলক উন্নয়ণে অবদান রেখেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরি কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ছোবহানী চৌধুরী, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য প্রফেসর ডা. রেজাউল করিম, আব্দুল মালিক জাকা, ডা. হাবিবুল্লাহ সেলিম, হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান এবং উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী।
4 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
4 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬